জয় ঘোষ। তৃণমূলের ২১ জুলাইয়ের শহীদ দিবসের পাল্টা সভা করবে বিজেপি। এবং সেই জনসভা হবে কলকাতাতেই। বুধবার এমনটাই জানালেন বিজেপি নেতা মুকুল রায়। সঙ্গে রাজ্য নেতারা চেষ্টা চালাচ্ছেন ওই সভায় সভাপতি অমিত শাহ ও কার্যকরী সভাপতি জগৎ প্রকাশ নাডডাকেও হাজির করানোর। বিজেপি সেই সভায় তৃণমূলের হামলায় নিহতদের শ্রদ্ধা জানাবে। পাশাপাশি, কলকাতার সভামঞ্চে তাদের পরিবারদের বিশেষ সম্মান জানানো হবে। তবে তৃণমূলের ২১ জুলাইয়ের পাল্টা বিজেপির সভা কলকাতায় কবে হবে সেই দিন ঠিক হয়নি। আগস্ট মাসেই সম্ভবত এই হতে পারে। সূত্রের খবর, কলকাতায় মুকুল রায়ের দাবি, তৃণমূলের ২১ জুলাইয়ের পাল্টা বিজেপির সভায় তিনগুন বেশি জন সমাগম হবে বলে দাবি করেছেন মুকুল। বিজেপি সূত্রে জানা গিয়েছে, অমিত শাহ মুকুল- দিলীপকে কড়া নির্দেশ দিয়েছেন। তৃণমূলের বড় কর্মসূচির পালটা কর্মসূচি করতে হবে। কারণ বিজেপি রাজ্যের প্রধান বিরোধী দল। তাই রাজ্য সরকারের কোনও ভুল নীতি তৈরি হলে তার পাল্টা রাস্তায় নামতে হবে।
রাজ্য সরকারের যে কোনও বড় ইস্যুতে বিজেপিকে আন্দোলনে নেমে ময়দানে থাকতে হবে। সেই আন্দোলন ব্লক স্তর পর্যন্ত পৌচ্ছে দিতে হবে। তাই অমিত শাহের সেই নির্দেশ পাওয়ার পর তৃণমূলের ২১ জুলাইয়ের পাল্টা কর্মসূচি করার সিদ্ধান্ত নিল বিজেপি। আর সেই বিষয়ে একদা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় কে কাজে লাগানোর কৌশল নিয়েছেন অমিত শাহ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news