Breaking News
Home / TRENDING / রথযাত্রায় সরগরম রাজ্য রাজনীতি, নন্দীঘোষের রশিতে টান মুকুল-মদনের

রথযাত্রায় সরগরম রাজ্য রাজনীতি, নন্দীঘোষের রশিতে টান মুকুল-মদনের

নীল রায়। রথের দিনে নন্দীঘোষে টান দিতে রীতিমত প্রতিযোগিতা চলল বিজেপি ও তৃণমূল নেতাদের মধ্যে। বৃহস্পতিবার অবশ্যই প্রতিযোগিতার নান্দীমুখ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ইসকনের রথের দড়ি টেনে। এখানেই শেষ নয়, প্রায় বছর ১৫ পর হুগলির মাহেশেও রথের দড়ি টানতে ছুটে গিয়েছেন দিদি। ভোট যে বড় বালাই! তাঁর সঙ্গেই শাঁখা সিঁদুর পড়ে হিন্দু রীতি মেনে মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বামীকে নিয়ে রথ টেনেছেন বসিরহাটের নবপরিণীতা সাংসদ নুসরাত জাহান। বিপরীত শিবির থেকে রথের রশিতে টান দেওয়ার প্রতিযোগিতায় প্রথম যিনি তৃণমূল নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়েছেন, তিনি মুকুল রায়। গিরিশপার্কের রামমন্দির থেকে শিল্পী সংসদের রথের রশিতে টান দিলেন বিজেপির সহ সম্পাদক (সংগঠন) অরবিন্দ মেনন ও মুকুল রায়। বিকেলে পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা তো একটি রথযাত্রা অনুষ্ঠানে অংশ নেন মুকুল। মূলত, এদিন রথযাত্রাকে সামনে রেখে জনসংযোগের কাজ করলেন বিজেপি। একে একে বিধাননগরে রথ টানেন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ‌রঙিন মেজাজের নেতা মদন মিত্রকে রথ টানতে দেখা গিয়েছে ভবানীপুর এলাকায়। বিধানসভার কাজ সেরে তড়িঘড়ি রথ টানতে নিজের বিধানসভা কেন্দ্র বরানগরে ছুটেছেন মন্ত্রী তাপস রায়ও। আবার ধর্মতলায় তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র রথ টানলেন ফলতার বিধায়ক তমোনাশ ঘোষ। উওর কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি সৌম্য বক্সীর নেতৃত্বে মুক্তরামবাবু ষ্ট্রিট ও সিমলা ব্যায়াম সমিতির মাঠে দুটি পৃথক জায়গায় জগন্নাথ দেবের ভোগ প্রসাদ বিতরণ করেন। দলের পক্ষ থেকে দলের সর্বস্তরের জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে জগন্নাথ দেবের আরাধনা অংশ নিতে। কারণ, সদ্য সমাপ্ত লোকসভা ভোটে তৃণমূলের হিন্দু ভোটব্যাঙ্কে ব্যাপক ধস নেমেছে। মুকুল রায় কলকাতায় রথ টেনে যে প্রতিযোগিতা শুরু করছেন, তা আরও খানিক এগিয়ে নিয়ে গিয়েছে বিজেপির দুই সাধারণ সম্পাদক। বিধাননগর ও সন্তোষপুরে নন্দীঘোষে টান লাগিয়েছেন সায়ন্তন বসু, তারাপীঠে একই কাজ করেছেন রাজু বন্দ্যোপাধ্যায়। সংসদের অধিবেশন চলা বিজেপির রাজ্য থেকে নির্বাচিত বেশিরভাগ সাংসদ দিল্লিতে রয়েছেন। দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিংরা এবার আর রথ টানতে পারেননি। শাসক দলকে সমানে সমানে টক্কর দিতে এবার কর্মী সমর্থকদের ময়দানে নামিয়েছে বিজেপি! বিজেপির এবং কৌশলগতভাবে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কটাক্ষ “বাড়ির উঠোনে রথ টেনে যারা ভাবছেন বাংলায় রথ টানছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন। ভাড়া করে দিল্লি থেকে রথ টানার লোক আনতে হচ্ছে। দিল্লিতে কী রথ কম পড়েছে?” রথের রাজনীতিতে সিপিএম ও কংগ্রেস ছিল কিছুটা ব্রাত্যই!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *