Breaking News
Home / TRENDING / মাহেশে মুখ্যমন্ত্রীকে ‘জয় শ্রী রাম’ বলতে প্রস্তুত বিজেপি

মাহেশে মুখ্যমন্ত্রীকে ‘জয় শ্রী রাম’ বলতে প্রস্তুত বিজেপি

নিজস্ব প্রতিনিধি:

 

হুগলী জেলার মাহেশে এই প্রথম রথ যাত্রা উপলক্ষ্যে রথ টানবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের পর গেরুয়া বাহিনীর দাপটে কিছুটা হলেও মানুষের জনসমর্থন হারিয়েছেন মমতা। তাই রাজ্যের মানুষের মন জিততে আসরে নামলেন খোদ মুখ্যমন্ত্রী।

 

রাজ্যের প্রতিটি জেলায় জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে দলীয় নেতাদের কাজে লেগে পড়েন দলের নেতা থেকে কর্মীরা, পিছিয়ে নেই তৃনমুল সুপ্রিমো নিজেও। এমন অবস্থায় আগামীকাল শ্রীরামপুরে মাহেশের রথ যাত্রার উধবোধন করতে আসছেন তিনি। সব কিছু ঠিকঠাক থাকলে স্থল পথে আসবেন বলে এখনও পযন্ত খবর। যদিও এই রথ যাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আসাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর।

 

বিজেপি হুগলী জেলা নেতৃত্ব বলেন, আমাদের জেলায় মুখ্যমন্ত্রী আসছেন, তাই আমরা ‘জয় শ্রী রাম’ বলে সংবর্ধনা দেবো। বিজেপির এই ‘জয় শ্রী রাম’কে কেন্দ্র করে যাতে কোনো রকম গন্ডগোল না হয় তার জন্য ব্যাবস্থা করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী। আজ দুপুর থেকেই আস্তে শুরু করে পুলিশ বাহিনী। যদিও তৃণমুল সূত্রে খবর, নেত্রী আসছেন রথ উপলক্ষ্যে, তাই আমরা কোনো রকম প্ররোচনায় পা দেবো না। কেউ যদি কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে প্রশাসন প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *