নিজস্ব সংবাদদাতা:
প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার গাইঘাটায়। মুখ ও বধির ১৯ বছরের এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল ওই এলাকারই বাসিন্দা সমীর সরকারের বিরুদ্ধে। এই ঘটনায় সমীর সরকারকে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ।
গত ৩০ জুন ওই যুবতী বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। ওই নির্যাতিতা পরিবারের অভিযোগ, ওই দিন রাতে বাড়ি ফেরার সময়, রাস্তা থেকে ঝোপের মধ্যে টেনে নিয়ে গিয়ে সমীর সরকার নামে এক যুবক ধর্ষণ করে। মঙ্গলবার ওই নির্যাতিতার মা রীনা দাস গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে সমীর সরকারকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সমীর সরকার ( ২৫ ) গাইঘাটা অঞ্চলের পাঁচপোতা গ্রামের বাসিন্দা। বুধবার অভিযুক্তকে বিচার বিভাগীয় তদন্তের জন্য বনগাঁ আদালতে তোলা হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news