সূর্য সরকার। সব ঠিকঠাকঠিক থাকলে আগামীকাল থেকেই টালা ব্রিজ দিয়ে সব রকমের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে। তারপরেই শুরু হয়ে যাবে টালা ব্রিজ ভাঙার কাজ। পাশাপাশি টালা ব্রিজের (Tallah Bridge) নকশা বদল হতে চলেছে। রেলের আপত্তিতেই এই নকশা বদল করছে রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে নতুন টালা ব্রিজের নকশা …
আরও পড়ুন »মোদী-শাহকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার অভিনেতা নেল্লাই কান্নান
নিজস্ব সংবাদদাতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের জেরে তামিলনাডুর বিশিষ্ট বুদ্ধিজীবি নেল্লাই কান্ননকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, প্রকাশ্য জনসভায় নরেন্দ্র মোদী ও অমিত শাহের বিরুদ্ধে খুনের হুমকি দেন তামিল টেলি দুনিয়ার এই বিশিষ্ট অভিনেতা। সেই অভিযোগে তামিলনাডুর বিজেপি নেতারা ধর্নায় …
আরও পড়ুন »ভাটপাড়া পৌরসভার অনাস্থায় পরাজিত বিজেপি, ১৯-০ ভোটে জিতল তৃণমূল
নীল রায়। ভাটপাড়া পৌরসভার (Bhatpara Municipality) অনাস্থা ভোটে জয়ী তৃণমূল। বৃহস্পতিবার ভাটপাড়া পৌরসভায় ছিল আস্থা ভোট। সেখানেই বিজেপির কোনও কাউন্সিলর উপস্থিত হননি। বোর্ড দখলের ম্যাজিক ফিগারের থেকে বেশি সংখ্যক তৃণমূল কাউন্সিলর এক্সিকিউটিভ অফিসারের ডাকা বৈঠকে উপস্থিত হয়েছিন। ভোটাভুটির পর দেখা যায় ১৯-০ ব্যবধানে জিতে ভাটপাড়া পৌরসভাৎ বেহাত হয়েছে বিজেপির। যদিও …
আরও পড়ুন »১১ জানুয়ারি কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
নিজস্ব সংবাদদাতা। আগামী ১১ জানুয়ারি কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সূত্রের খবর, কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০তম বর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে আসছেন তিনি। গত বছর অক্টোবর মাস থেকেই কলকাতা পোর্ট ট্রাস্টের (Kolkata Port Trust) কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে কলকাতায় আনার চেষ্টা করছিলেন। কিন্তু, প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে কিছুতেই সময় দেওয়া সম্ভব …
আরও পড়ুন »টার্গেট ২০২১ ! বাংলা শিখছেন অমিত শাহ
নীল রায়। টার্গেট ২০২১ ! পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে লক্ষ্যভেদ করতে বাংলা শিখছেন বিজেপি (BJP) সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। পশ্চিমবঙ্গের ২০২১ সালের সাধারন বিধানসভা নির্বাচন। সেই লড়াই যে বিজেপি বনাম তৃণমূলের মধ্যে হতে চলেছে তা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। চলতি জানুয়ারি মাসে সভাপতি পদ ছেড়ে …
আরও পড়ুন »প্রতিষ্ঠা দিবসে দলকে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর ভাইয়ের
নীল রায়। তৃণমূল কংগ্রেসের ২৩তম প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেল সতর্কবার্তা। বুধবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূলের (TMC) জয়হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কালীঘাট মোড় থেকে এক মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিল শেষে ভবানীপুরের মুক্তদল মোড়ে এক সভার আয়োজন করা …
আরও পড়ুন »বছর শেষে ৫৮ জন আইপিএসের পদোন্নতি ও বদলি করল নবান্ন
নীল রায়। বছরের শেষ দিনে রাজ্য পুলিশ প্রশাসনের ৫৮ জন আইপিএসের পদোন্নতি এবং বদলি করল নবান্ন (Nabbana)। কলকাতা পুলিশের (Kolkata Police) যুগ্ম কমিশনার (সদর) পদে এলেন শুভঙ্কর সিনহা সরকার। তাঁর জায়গায় যুগ্ম কমিশনার (এসটিএফ)-এর দায়িত্ব নেবেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ভি সলোমন নেশাকুমার। কলকাতা পুলিশের প্রাক্তন গোয়েন্দা প্রধান এবং বর্তমানে …
আরও পড়ুন »রাজ্যপালের নামে লোকসভার স্পিকারকে নালিশ বিমান বন্দ্যোপাধ্যায়ের
নীল রায়। রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) বিরুদ্ধে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে নালিশ জানিয়েছেন জজ পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। মঙ্গলবার বিধানসভায় এক প্রশ্নের উত্তরে একথা জানান তিনি। বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “দেরাদুনে অল ইন্ডিয়া স্পিকার কনফারেন্সে আমি আমাদের কাজের সুবিধা অসুবিধার কথা জানিয়েছি।” এরপরই তিনি বলেন, “আমাকে …
আরও পড়ুন »সিএএ-এনআরসির বিরুদ্ধে যৌথ আন্দোলনে নামতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি মান্নানের
নীল রায় ও সূর্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি দিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান (Abdul Mannan)। একসঙ্গে পথে নেমে মোদী সরকারের আনা নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি বিরোধী আন্দোলন করার প্রস্তাব জানালেন তিনি। বিরোধী দলনেতা আব্দুল মান্নানের প্রস্তাবে সায় রয়েছে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর। বাবরি মসজিদ ধ্বংস …
আরও পড়ুন »বর্ষবরণের রাতে চালানো হবে অতিরিক্ত মেট্রো
সূর্য সরকার। বর্ষবরণের রাত সামাল দিতে প্রস্তুত মেট্রো রেল। মঙ্গলবার বছরের শেষ দিনে উৎসবমুখর তিলোত্তমা কলকাতা (Kolkata)। পার্ক স্ট্রিট-সহ কলকাতার বিভিন্ন এলাকায় সারারাত ধরে চলবে সেলিব্রেশন। স্বাভাবিকভাবেই আজ পথেই জনজোয়ার। তাই বর্ষশেষের ভিড় সামাল দিতে অন্যান্য বছরের মতো এদিন বেশি রাত পর্যন্ত ট্রেন চালাবে মেট্রো রেল (Metro Rail)। মেট্রো কর্তৃপক্ষ …
আরও পড়ুন »নাগরিক সংশোধনী আইন বুঝতে সদগুরুর কথা শুনতে বললেন প্রধানমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা। “নাগরিকত্ব আইন কী ও কেন, সহজ করে বুঝিয়ে দিচ্ছেন সদগুরু যাজ্ঞি বাসুদেব। আপনারা অবশ্যই শুনবেন।” এমন কথা বলে সোশ্যাল মিডিয়ায় আধ্যাত্মিক গুরু সদগুরুর ভিডিও পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। টুইটারে তিনি লেখেন, “সদগুরু বুঝিয়ে দিচ্ছেন, কোন ঐতিহাসিক পরিস্থিতিতে নাগরিকত্ব আইন সংশোধন করা হয়েছে। তিনি আমাদের ভ্রাতৃত্বের …
আরও পড়ুন »নতুন বছরেও দাপট দেখাবে শীত, সপ্তাহ শেষে হতে পারে বৃষ্টি
সূর্য সরকার। রাজ্যে শীতের ইনিংস জারি। তাপমাত্রা সামান্য বাড়লেও স্বাভাবিকের নিচেই থাকবে পারদ। নতুন বছরের শুরুতেই তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে। ৩ ও ৪ জানুয়ারি তুষারপাতের সম্ভাবনা প্রবল দার্জিলিংয়ের (Darjiling) পার্বত্য এলাকায়। সামান্য তাপমাত্রা বাড়লেও শীতের আমেজ বজায় থাকবে আগামী কয়েকদিন। বর্ষবরণের দিন বুধবার বৃষ্টির সম্ভাবনা কম। দুপুরের পর পশ্চিমের দুয়েকটি জেলায় …
আরও পড়ুন »হিংসা নয়, বাংলায় শান্তি চাইলেন রাজ্যপাল জগদীপ ধনখড়
সূর্য সরকার। “বছর শেষে রাজ্যে হিংসা দেখেছি, নতুন বছরে শান্তি চাই !” এমনটাই বললেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। সোমবার আইসিসিআরে একটি স্বেচ্ছাসেবী সংস্থার অনুষ্ঠানে এসে একথা বলেন তিনি। রাজ্যপাল বলেন, “চলতি বছরের শেষ দিকটায় রাজ্যে আমি হিংসা দেখেছি। তবে নতুন বছর রাজ্য শান্ত থাকবে বলে আশা করছি।” তিনি আরও …
আরও পড়ুন »“এনপিআরের সমীক্ষা করতে এলেই জুতোপেটা করুন !” বললেন অনুব্রত মণ্ডল
নীল রায়। বাড়িতে এনপিআরের সমীক্ষা করতে এলে ঝাঁটাপেটা করতে বললেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondol)। রবিবার বিকেলে মুরারইয়ের জনসভায় তিনি বলেন, “বাড়িতে সমীক্ষা করতে গেলে ঝাঁটাপেটা করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আপনাদের পাশে থাকবে।” প্রসঙ্গত, রাজ্য সরকার প্রথমে এনপিআর নিয়ে রাজী থাকলেও সম্প্রতি বেঁকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। …
আরও পড়ুন »আনন্দমার্গী হত্যাকাণ্ড : কমিশনের রিপোর্ট জমা পড়ল নবান্নে, উঠছে অভিযুক্ত সিপিএম নেতাদের শাস্তির দাবি
নীল রায়। ফের সংবাদের শিরোনামে উঠে এল ৮০-র দশকে শহর কলকাতায় ঘটে যাওয়া আনন্দ মার্গী হত্যাকাণ্ড (Ananda Margi Massacre)। ২০১১ সালে সরকার গঠনের পরেপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার আনন্দ মার্গী গণ হত্যাকাণ্ডের জন্য কমিশন গঠনের সিদ্ধান্ত নেয়। এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অমিতাভ লালার (Amitabha Lala) নেতৃত্বে কমিশন গঠন …
আরও পড়ুন »“সংখ্যালঘু নই, আমরা ভারতীয় !” ইরফান পাঠানের টুইটের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা
নীল রায়। “সংখ্যালঘু নই, আমরা ভারতীয়!” প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের (Irfan Pathan) এমন টুইটে নেটিজেনদের কুর্ণিশের জোয়ারে ভেসে যাচ্ছেন। রবিবার সন্ধ্যায় একটি টুইট করেন ইরফান। সেই টুইটে তিনি লেখেন, “সংখ্যালঘু তাদের বলা হয় যারা সংখ্যায় কম হয়। আমরা তো ভারতীয়, আমরা সারা পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ।” সঙ্গে হ্যাশট্যাগে জয়হিন্দ শব্দের ব্যবহার …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news