Breaking News
Home / TRENDING / সিএএ-এনআরসির বিরুদ্ধে যৌথ আন্দোলনে নামতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি মান্নানের

সিএএ-এনআরসির বিরুদ্ধে যৌথ আন্দোলনে নামতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি মান্নানের

নীল রায় ও সূর্য সরকার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি দিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান (Abdul Mannan)। একসঙ্গে পথে নেমে মোদী সরকারের আনা নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি বিরোধী আন্দোলন করার প্রস্তাব জানালেন তিনি। বিরোধী দলনেতা আব্দুল মান্নানের প্রস্তাবে সায় রয়েছে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর। বাবরি মসজিদ ধ্বংস পরবর্তী সময়ে শান্তি বজায় রাখতে একসঙ্গে পথে নেমেছিল বাম-কংগ্রেস।উদ্ভূত পরিস্থিতিতে সারা দেশকে বার্তা দিতে সেই যৌথ আন্দোলন হতেই পারে, মমতাকে প্রস্তাব দিয়েছেন মান্নান।


তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়ার কথা প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রকেও জানিয়েছেন বিরোধী দলনেতা। আব্দুল মান্নানের দাবি, মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার বিষয়টি তিনি সোমেন মিত্রকে জানিয়েছেন এবং সোমেন মিত্র তাতে সম্মতিও দিয়েছেন। আবদুল মান্নান বলেন, “যেভাবে কেন্দ্রীয় সরকার নাগরিক সংশোধনী আইন ও এনআরসি এনে দেশে ঘৃণার রাজনীতি ছড়িয়ে দিতে চাইছে, তার বিরুদ্ধে দলমত নির্বিশেষে বিজেপির বিরুদ্ধে রাস্তায় নামতে হবে। কংগ্রেস সারা দেশে বিরোধীদের একত্রিত করার কাজ করছে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *