Breaking News
Home / TRENDING / “সংখ্যালঘু নই, আমরা ভারতীয় !” ইরফান পাঠানের টুইটের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

“সংখ্যালঘু নই, আমরা ভারতীয় !” ইরফান পাঠানের টুইটের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

নীল রায়।

“সংখ্যালঘু নই, আমরা ভারতীয়!” প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের (Irfan Pathan) এমন টুইটে নেটিজেনদের কুর্ণিশের জোয়ারে ভেসে যাচ্ছেন। রবিবার সন্ধ্যায় একটি টুইট করেন ইরফান। সেই টুইটে তিনি লেখেন, “সংখ্যালঘু তাদের বলা হয় যারা সংখ্যায় কম হয়। আমরা তো ভারতীয়, আমরা সারা পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ।” সঙ্গে হ্যাশট্যাগে জয়হিন্দ শব্দের ব্যবহার করেন তিনি।

প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেটারের এমন টুইটের প্রশংসায় পঞ্চমুখ সব মহল। যখন পাকিস্তান ক্রিকেটারদের একের পর এক মন্তব্য বিতর্কের ঝড় তুলেছে। সঙ্গে নাগরিক সংশোধনী আইন ও এনআরসি নিয়ে দেশের রাজনৈতিক তথা সামাজিক পরিস্থিতি অস্থির। সেই সময় ইরফানের এমন ঐক্যের বার্তা দেশবাসীর কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে হয়েছে।

সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন পেস বোলার শোয়েব আখতার (Shoaib Akhtar) এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে জানিয়েছেন অফ স্পিনার দানিশ কানেরিয়া (Danish Kanaria) হিন্দু হওয়ার কারণে হেনস্থা হতে হত। আবার রবিবার এক টিভি শোয়ে শাহিদ আফ্রিদি (Shahid Afridi) বলেন “ওই যে ভারতীয় সিরিয়ালে দেখায় না থালা নিয়ে ঘোরাচ্ছে! কী যেন বলে!” জবাবে সঞ্চালিকা আফ্রিদিকে বলেন, “আরতি!” আফ্রিদি বলে, “হ্যাঁ ওই আরতি না কী বলে! একদিন দেখি হাতে থালা নিয়ে মেয়ে টিভির সামনে দাঁড়িয়ে ওই করছে। দেখে মাথাটা গরম হয়ে যায়। আমি দেওয়ালে আছড়ে টিভি ভেঙেছিলাম।” পাক ক্রিকেটারদের এমন অসহিষ্ণুতার ঘটনা ঘটাতে দেখেও, ইরফান পাঠানের টুইটে ভারতের মুখ উজ্জ্বল করবে বলেই মত নেটিজেনদের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *