Breaking News
Home / TRENDING / প্রতিষ্ঠা দিবসে দলকে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর ভাইয়ের

প্রতিষ্ঠা দিবসে দলকে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর ভাইয়ের

নীল রায়।

তৃণমূল কংগ্রেসের ২৩তম প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেল সতর্কবার্তা। বুধবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূলের (TMC) জয়হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কালীঘাট মোড় থেকে এক মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিল শেষে ভবানীপুরের মুক্তদল মোড়ে এক সভার আয়োজন করা হয়। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কার্তিক বলেন, “১৯৯৮ সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের গঠন করেছিলেন তখন পরিস্থিতি ছিল ভিন্ন। তখন প্রতিপক্ষ ছিল সিপিএম! কিন্তু, এখন তৃণমূল কংগ্রেস বাংলার ক্ষমতায়। দলের কলেবর অনেক বৃদ্ধি পেয়েছে। তাতে নানা ধরনের লোক এসেছেন। কিন্তু, তাদেরই প্রাধান্য দিতে হবে যারা প্রকৃতার্থে রাজনৈতিক ও যাদের সঙ্গে মাটির যোগ রয়েছে।”

আরও স্পষ্ট করে বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর এই ভাই বলেন, “দল বড় হলে অনেক মানুষের আসা অনেকটা তেমন বিষয়, যেমন একটি জলাধারে অনেক রকমের জল এসে পড়ে। কিন্তু, পানের জন্য কেবলমাত্র পরিশ্রুত পানীয় জল প্রাধান্য পায়। এই বিষয়টি ঠিক তেমনি। ভালো, কাজের ও মাটির কাছের মানুষদের দল রাজনৈতিক ক্ষেত্রে কাজে লাগালে সমাজ ও রাজনীতি উভয়ই উপকৃত হবে।” দলের প্রতিষ্ঠা দিবসের দিন তিনি কেন পানীয় জলের উদাহরণ টেনে রাজনৈতিক ও মাটির কাছের ব্যক্তিত্বদের গুরুত্ব দেওয়ার কথা বললেন, তা অবশ্য খোলসা করেননি কার্তিক বন্দ্যোপাধ্যায়। তাঁর নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, কলকাতা পুর নিগমের বোরো-৭ ও ৮-এর চেয়ারম্যান সন্দীপ বক্সী ও রতন মালাকার।

অন্যদিকে, এদিন সকাল সকাল তৃণমূল ভবনে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হরিপাল ব্লকে পশ্চিমবঙ্গ খেত মজুর সমিতির পক্ষে সংগঠনের সভাপতি বিধায়ক বেচারাম মান্নার নেতৃত্বে এক সাইকেল রালী হয়। কলকাতা পুর নিগমের ১২৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর সুদীপ পোল্লের নেতৃত্বে এক বর্ণাঢ্য মিছিল বের হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *