নিজস্ব সংবাদদাতা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের জেরে তামিলনাডুর বিশিষ্ট বুদ্ধিজীবি নেল্লাই কান্ননকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, প্রকাশ্য জনসভায় নরেন্দ্র মোদী ও অমিত শাহের বিরুদ্ধে খুনের হুমকি দেন তামিল টেলি দুনিয়ার এই বিশিষ্ট অভিনেতা। সেই অভিযোগে তামিলনাডুর বিজেপি নেতারা ধর্নায় বসেছিল। অবশেষে চাপে পড়েই এদিন নেল্লাই কান্ননকে গ্রেফতার করে তামিলনাড়ূর পুলিশ।
অভিযোগ নাগরিক সংশোধনী আইন (CAA) বিরোধিতায় সম্প্রতি একটি সভায় বক্তৃতায় তিনি বলেন, “মুসলিমরা কেন এখনও মোদি-শাহকে হত্যা করছে না।” পাশাপাশি স্থানীয় বিজেপি নেতা এবং মুখ্যমন্ত্রীকে পালানিস্বামী, উপ-মুখ্যমন্ত্রী পন্নিরসেলভমকে নিয়েও অপ্রীতিকর মন্তব্য করেন করেন। এরপরেই তামিলনাডুর একাধিক থানায় তাঁর বিরুদ্ধে কমপক্ষে ১৫টি অভিযোগ দায়ের হয়। তারপরেই তাঁকে গ্রেফতার করা হয়।
এই গ্রেফতারির বিরুদ্ধে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিরোধীরা ইতিমধ্যেই বুদ্ধিজীবি নেল্লাই কাননকে (Nellai Kannan) ছেড়ে দেওয়ার দাবি তুলেছেন। যদিও সরকারপক্ষের দাবি, একজন দায়িত্বশীল নাগরিক কখনওই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে এমন মন্তব্য করতে পারেন না। এতে দু’জনের ওপরেই ভবিষ্যতে হামলা হতে পারে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news