Breaking News
Home / TRENDING / ১১ জানুয়ারি কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

১১ জানুয়ারি কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নিজস্ব সংবাদদাতা।

আগামী ১১ জানুয়ারি কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সূত্রের খবর, কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০তম বর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে আসছেন তিনি। গত বছর অক্টোবর মাস থেকেই কলকাতা পোর্ট ট্রাস্টের (Kolkata Port Trust) কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে কলকাতায় আনার চেষ্টা করছিলেন। কিন্তু, প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে কিছুতেই সময় দেওয়া সম্ভব হচ্ছিল না। সম্প্রতি, প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে বন্দর কর্তৃপক্ষ সবুজ সঙ্কেত পেয়েছেন। তাই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১৫০তম বর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর সময়ের অভাবে থমকে গিয়েছিল কলকাতা পোর্ট ট্রাস্টের উদযাপন অনুষ্ঠান। কিন্তু, সম্প্রতি প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে ১১ জানুয়ারি দিন কলকাতা সফরের জন্য দিন ধার্য্য করতেই শুরু হয়েছে তোড়জোড়। তবে এই সফরে এসে দলের কোনও কর্মসূচিতে অংশ নেবেন না নরেন্দ্র মোদী। ভোটের সময় প্রচারে অংশ নিতে পশ্চিমবঙ্গে এসেছিলেন প্রধানমন্ত্রী। তারপর আর পশ্চিমবঙ্গে আসেননি তিনি। তবে দিন দশেক আগে ঝাড়খণ্ডে ভোটের প্রচারে যাওয়ার পথে কিছুক্ষণের জন্য অণ্ডাল বিমানবন্দরে নেমেছিল প্রধানমন্ত্রীর বিমান।

দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে বসার পর এই প্রথম কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরের কথা জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য বিজেপির (BJP) শীর্ষ নেতাদের। যেহেতু এই সফরে বিজেপির কোনও কর্মসূচিতে অংশ নেবেন না তিনি। তাই বিজেপি নেতৃত্ব এবিষয়ে কোনও উচ্চবাচ্য করছে না বিজেপি নেতারা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *