Breaking News
Home / TRENDING / নাগরিক সংশোধনী আইন বুঝতে সদগুরুর কথা শুনতে বললেন প্রধানমন্ত্রী

নাগরিক সংশোধনী আইন বুঝতে সদগুরুর কথা শুনতে বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা।

“নাগরিকত্ব আইন কী ও কেন, সহজ করে বুঝিয়ে দিচ্ছেন সদগুরু যাজ্ঞি বাসুদেব। আপনারা অবশ্যই শুনবেন।” এমন কথা বলে সোশ্যাল মিডিয়ায় আধ্যাত্মিক গুরু সদগুরুর ভিডিও পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। টুইটারে তিনি লেখেন, “সদগুরু বুঝিয়ে দিচ্ছেন, কোন ঐতিহাসিক পরিস্থিতিতে নাগরিকত্ব আইন সংশোধন করা হয়েছে। তিনি আমাদের ভ্রাতৃত্বের সংস্কৃতির কথা তুলে ধরেছেন চমৎকারভাবে। কায়েমি স্বার্থ কীভাবে ভুল বোঝাচ্ছে, তাও তিনি বলেছেন।”


প্রসঙ্গত, নাগরিক সংশোধনী আইন (CAA) সংসদে পাশ হওয়ার পর দেশজুড়ে আন্দোলন শুরু হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলো সম্মিলিত ভাবে খারিজের দাবি জানিয়েছে। কিছু হতে নারাজ নরেন্দ্র মোদী ও অমিত শাহ (Amit Shah)।‌ বিজেপি পাল্টা প্রচারে নেমে জনসমক্ষে নিজেদের বক্তব্যগুলি তুলে ধরছেন। বলছেন আইন আদৌ কাউকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিষয় নয়, বরং ধর্মীয় নিপীড়নের কারণে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে চলে আসা মানুষগুলো নিরাপত্তা দেওয়া ও নাগরিকত্ব দেওয়া জন্যই এই আইন করেছে সরকার। মধ্যে বিভ্রান্তি দূর করতেই সদ্গুরুর কথা শুনতে বলেছেন প্রধানমন্ত্রী।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *