Breaking News
Home / TRENDING / আগামীকাল পুরোপুরি বন্ধ হচ্ছে টালা ব্রিজ, সিদ্ধান্ত প্রশাসনের

আগামীকাল পুরোপুরি বন্ধ হচ্ছে টালা ব্রিজ, সিদ্ধান্ত প্রশাসনের

সূর্য সরকার।

সব ঠিকঠাকঠিক থাকলে আগামীকাল থেকেই টালা ব্রিজ দিয়ে সব রকমের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে। তারপরেই শুরু হয়ে যাবে টালা ব্রিজ ভাঙার কাজ। পাশাপাশি টালা ব্রিজের (Tallah Bridge) নকশা বদল হতে চলেছে। রেলের আপত্তিতেই এই নকশা বদল করছে রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে নতুন টালা ব্রিজের নকশা পাঠানো হয়েছিল রেলের অনুমোদনের জন্য। সেই নকশা দেখে আপত্তি জানিয়েছিল রেল। এখন জানা যাচ্ছে, রাজ্য সরকার রেলের সেই আপত্তির মান্যতা দিয়ে নকশায় বদল ঘটাতে পারে। বৃহস্পতিবার বেলাতেই সেই বিষয় নিয়ে বৈঠকে বসলেন রাজ্যের মুখ্যসচিব, পূর্ব রেলের জেনারেল ম্যানেজার, রেলের ডিআরএম সহ দুই তরফের আধিকারিকেরা।

মাঝেরহাট সেতু বিপর্যয়ের পরে রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার প্রায় সব সেতুরই স্বাস্থ্যপরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই পরীক্ষাতেই দেখা যায় এই সেতুটি যে কোনও দিন ভেঙে পড়তে পারে। এরপরই কার্যত তড়িঘড়ি করে এই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয় এই সেতু ভেঙে নতুন সেতু গড়বে রাজ্য সরকার। টালা ব্রিজের নীচেই রয়েছে রেললাইন। মূলত টালা ইয়ার্ডের লাইন ও চক্ররেলের লাইন গিয়েছে এই সেতুর নীচ দিয়ে। সেতুর যে অংশটি রেললাইনের ওপর দিয়ে গিয়েছে তা দেখভাল করার কথা রেলের। কিন্তু রেলও এই সেতুর দেখভাল না করায় সেতুর এই অংশটিই এখন চূড়ান্ত বিপজ্জনক।

শুক্রবার থেকেই এই সেতু দিয়ে যান চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। তার আগে এদিন থেকেই চালু হয়ে যাচ্ছে বিকল্প পথনির্দেশ বিধি। টালা সেতু দিয়ে যে সব যানবাহন চলাচল করত তারা এদিন থেকেই নতুন পথে যাতায়ত শুরু করে দিয়েছে। রাজ্য সরকার নতুন টালা ব্রিজ তৈরির জন্য যে নকশা বানিয়েছিল তা নিয়ে আপত্তি জানিয়েছে রেল। কারণ রাজ্য চাইছে ৩ বছরের মধ্যে নতুন সেতু নির্মিত হোক। কিন্তু এই কম সময়ের মধ্যে এই সেতু নির্মাণ করতে হলে সেতুর নীচ দিয়ে যাওয়া রেললাইন তুলে তা আবার বসাতে হবে। এই প্রক্রিয়া নিয়েই আপত্তি জানিয়েছিল রেল।
তাই এদিনের বৈঠকে এই বিষয়টি নিয়েই আলোচনা হয়েছে। শোনা যাচ্ছে রেলের আপত্তির কথা মাথায় রেখে রাজ্য সরকারের তরফে এখন নতুন সেতুর নকশা পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। সেই সঙ্গে সেতুর কাছেই একটি লেবেল ক্রশিং চালুর প্রস্তাবও রাজ্যের তরফে দেওয়া হয়েছে রেলকে। সব কিছু ঠিক থাকলে চলতি মাস থেকেই শুরু হয়ে যাবে বর্তমান টালা সেতু ভাঙার কাজ। ১৯৬২ সালে তৈরি টালা সেতু দীর্ঘদিন আগেই তার ভারবহণ ক্ষমতা হারিয়ে ফেলেছে। এরপর সময় যতই গড়িয়েছে ততই বেড়ে গিয়েছে টালা সেতু দিয়ে চলাচল করা গাড়ির পরিমাণ। কিন্তু সংস্কারের অভাবে এই বাড়তি ভার নিতে নিতে কার্যত ভারবহণের ক্ষমতাটাই হারিয়ে গিয়েছে টালা সেতুর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *