Breaking News
Home / TRENDING / টার্গেট ২০২১ ! বাংলা শিখছেন অমিত শাহ

টার্গেট ২০২১ ! বাংলা শিখছেন অমিত শাহ

নীল রায়।

টার্গেট ২০২১ ! পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে লক্ষ্যভেদ করতে বাংলা শিখছেন বিজেপি (BJP) সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। পশ্চিমবঙ্গের ২০২১ সালের সাধারন বিধানসভা নির্বাচন। সেই লড়াই যে বিজেপি বনাম তৃণমূলের মধ্যে হতে চলেছে তা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। চলতি জানুয়ারি মাসে সভাপতি পদ ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিলেও পশ্চিমবঙ্গের নির্বাচনকেই ‘পাখির চোখ’ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর, দিল্লিতে দল ও স্বরাষ্ট্রমন্ত্রক সামলানোর পাশাপাশি শিক্ষকের তত্ত্বাবধানে বাংলা শিখছেন অমিত শাহ।

আগামী বিধানসভা নির্বাচনেও পশ্চিমবঙ্গে প্রচারে আসবেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী (Narendra Modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আসবেন বিজেপির কার্যকরী সভাপতি জে পি নাড্ডা। মোদী-শাহ বা নাড্ডা, এতদিন বাংলায় সভা সমাবেশ করলেও হিন্দীতেই বক্তৃতা করেছেন তাঁরা। কিন্তু, জনসভা নির্বাচনের ক্ষেত্রে রণনীতি বদল করতে চাইছেন অমিত শাহ। তাই বাংলা (Bangla) ভাষা শেখার ক্ষেত্রে মনোনিবেশ করেছেন তিনি। সূত্রের খবর, চেষ্টা করছেন ২০২১ সালে নির্বাচনে বক্তৃতা করতে এসে শুরুর দিকটা অন্তত বাংলায় কথা বলতে।

প্রসঙ্গত, একটা সময় পর্যন্ত কেবলমাত্র গুজরাতি ভাষা বলতে পারতেন অমিত শাহ। কিন্তু, গুজরাত দাঙ্গায় (Gujrat Riot) অভিযুক্ত হয়ে দু’বছর গুজরাটে প্রবেশ করতে পারেননি তিনি। সেই সময় হিন্দী ভাষা রপ্ত করেন শাহ। গত পাঁচ বছরের বেশি সময় তাঁকে পরিষ্কার হিন্দিতে ভাষণ দিতে দেখেছে তামাম ভারতবাসী। এখন তিনি বাংলা ভাষা শেখার ক্ষেত্রে মনোনিবেশ করছেন বলেই খবর।

রাজনৈতিক মহলের মতে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ছক এখন থেকেই শাহের মাথায়। তাই পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিধানসভা নির্বাচনে ভালো ফল করে ২৪-এর লড়াইয়ে যেতে চাইছেন বিজেপি সভাপতি। কারণ, উত্তরপ্রদেশে ৮০ ও পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসন রয়েছে। আপাতত উত্তরপ্রদেশের বিধানসভা ভোট ২০২২। তার আগে ২০২১ সালের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মনোনিবেশ করতে চাইছেন অমিত শাহ। সেই লক্ষ্যেই বাংলা শিখছেন তিনি।

উল্লেখ্য, রাজনৈতিক মহলে অনেকেই জানেন না যে একসময় শাস্ত্রীয় সংগীত শিখেছেন এই তুখোড় রাজনীতি। কাজের চাপ কমাতে মাঝেমধ্যে শাস্ত্রীয় সংগীতের চর্চা করেন অমিত শাহ, এমনটাই সূত্রের খবর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *