নীল রায়।
ভাটপাড়া পৌরসভার (Bhatpara Municipality) অনাস্থা ভোটে জয়ী তৃণমূল। বৃহস্পতিবার ভাটপাড়া পৌরসভায় ছিল আস্থা ভোট। সেখানেই বিজেপির কোনও কাউন্সিলর উপস্থিত হননি। বোর্ড দখলের ম্যাজিক ফিগারের থেকে বেশি সংখ্যক তৃণমূল কাউন্সিলর এক্সিকিউটিভ অফিসারের ডাকা বৈঠকে উপস্থিত হয়েছিন। ভোটাভুটির পর দেখা যায় ১৯-০ ব্যবধানে জিতে ভাটপাড়া পৌরসভাৎ বেহাত হয়েছে বিজেপির।
যদিও এই ভোটকে সম্পূর্ণ বেআইনি বলে বলেছেন অর্জুন সিং (Arjun Singh)। তিনি বলেন, “আগামী ২০ জানুয়ারি চেয়ারম্যান সৌরভ সিং আস্থা ভোটের জন্য বৈঠক ডেকেছেন। তার আগে এই ধরনের বৈঠক পুর আইন অনুযায়ী বেআইনি।” তিনি হাইকোর্টে যাবেন বলেও জানিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, লোকসভা ভোটে ব্যারাকপুর লোকসভায় বিজেপির (BJP) টিকিটে অর্জুন সিং জেতার পরেই ভাটপাড়া পৌরসভার দখল নিয়েছিল বিজেপি। নতুন বোর্ড গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে হবে, তা অবশ্য জানায়নি তৃণমূল (TMC)।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news