Breaking News
Home / TRENDING / বিবেকানন্দর মূর্তি ভাঙচুর জেএনইউ-তে, সঙ্গে লেপে দেওয়া হল কালি

বিবেকানন্দর মূর্তি ভাঙচুর জেএনইউ-তে, সঙ্গে লেপে দেওয়া হল কালি

ওয়েব ডেস্ক:

মহাপুরুষের মূর্তি ভাঙার কাণ্ড ফের। এবার দিল্লির জহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে (JNU) ভেঙে দেওয়া হল স্বামী বিবেকানন্দের একটি মূর্তি। সংবাদ সংস্থা জানাচ্ছে, কে বা কারা এমন ঘটনা ঘটালো তা এখনও জানা যায়নি। তবে গালমন্দের বহর দেখে বোঝা যাচ্ছে অসন্তোষ গেরুয়া শিবিরের দিকেই। মূলত বিজেপি ও সঙ্ঘ পরিবারকে নিশানা করেই কটু কথা লেখা হয়েছে মূর্তি-স্থলে। এদিকে খোদ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরের বিবেকানন্দের মূর্তি ভাঙচুর করায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জেএনইউতে। কর্তৃপক্ষ জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের খুঁজে বের করার চেষ্টা হচ্ছে। তাঁরা কেউ যদি বিশ্ববিদ্যালের ছাত্র হন, তা হলে কঠোরতম শাস্তি হিসেবে বহিষ্কারও করা হতে পারে।

সংবাদ সংস্থা সূত্রে ভাঙচুর হওয়া মূর্তির ছবিও প্রকাশ এসেছে। দেখা যাচ্ছে ভাঙচুর হওয়ার পর গেরুয়া কাপড়ে ঢেকে রাখা হয়েছে স্বামী বিবেকানন্দের মূর্তিটিকে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই শহর কলকাতায় তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহ’র র‍্যালির দিন বিদ্যাসাগর কলেজের বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয়। রীতিমতো তাণ্ডব চলে কলেজ চত্ত্বরে। এরপর শুরু হয় রাজনৈতিক চাপান-উতোর। তবে সাম্প্রতিক অতীতে গোটা দেশজুড়েই মূর্তি ভাঙা বা তা কালীমালিপ্ত করার রেওয়াজ চোখে পড়ার মতো।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *