ওয়েব ডেস্ক:
অবশেষে কর্নাটকে ‘বরখাস্ত হওয়া’ বিধায়কদের নির্বাচনে লড়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। অতএব, আগামী ডিসেম্বরে সে রাজ্যে যে উপনির্বাচন রয়েছে, সেখানে লড়ায় বাধা রইল না জেডিএস-কংগ্রেসের প্রাক্তন বিধাকদের। এখন প্রশ্ন হল, উপনির্বাচনে কোন রাজনৈতিক দলের ব্যানারে লড়বেন এই বিধায়করা?
বুধবার কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তাঁর উত্তর, তাঁরা বিজেপিতে যোগ দেয় কিনা সন্ধে পর্যন্ত অপেক্ষা করে দেখতে হবে। বিজেপিতে যদি তাঁরা যোগ দেয়, তবে নতুন করে টিকিট বণ্টন নিয়ে চিন্তাভাবনা করতে হবে। ১৭ আসনেই প্রার্থী দেবে বিজেপি, এদিন দাবি করেন ইয়েদুরাপ্পা। যদিও জানা গিয়েছে যে, কংগ্রেস-জেডিএস-এর প্রাক্তন বিধায়করা কটা কেন্দ্রে লড়বে তা এখনও চূড়ান্ত হয়নি। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news