নিজস্ব প্রতিবেদন:
বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট রাফাল মামলার পুনবিবেচনার আর্জি খারিজ করে দিল। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এসকে কৌল, বিচারপতি কেএম জোসেফের বেঞ্চ ২০১৮-র ১৪ ডিসেম্বরের রায়কেই মান্যতা দিল। এদিন সর্বোচ্চ আদালতের বিচারপতিরা জানিয়ে দেন, আমরা এই মামলায় এফআইআর করার মতো কোন প্রমাণ পায়নি।
গত বছর শীর্ষ আদালত রাফাল কেনা নিয়ে কোনোরকম দুর্নীতি হয়নি বলে জানিয়েছিল এবং কেন্দ্রীয় সরকারকে ক্লিন চিট দিয়েছিল। সর্বোচ্চ আদালতের এই রায়ের বিরুদ্ধে আইনজীবী প্রশান্ত ভুষন, প্রাক্তন মন্ত্রীর যশোবন্ত সিংহ ও অরুন শৌরি পুনবিবেচনার আর্জি জানিয়েছিল। এদিন সেই আর্জিই খারিজ করে দেন সর্বোচ্চ আদালতের বিচারপতিদের বেঞ্চ।
এর আগে রাফাল নিয়ে সুপ্রিম কোর্টের রায় ভুল ভাবে মানুষের তুলে ধরেন রাহুল গাঁধী। তিনি বলেছিলেন, “সুপ্রিম কোর্টও মেনে নিয়েছে চৌকিদারই চোর।” রাহুলের ওই মন্তব্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি। এ প্রসঙ্গে আদালতে রাহুল জানায়, সুপ্রিম কোর্ট বলেছিল ‘চৌকিদার চোর’ এটা বলতে চায়নি। নির্বাচনী প্রচারে মুখ ফসকে বেরিয়ে গিয়েছে। তবে এনিয়ে রাহুল গাঁধীকেও সতর্ক করে দিয়েছে আদালত। এদিন আদালত জানিয়েছি, রাহুল গাঁধীর ভবিষ্যতে ভেবেচিন্তে কথা বলা উচিত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news