ওয়েব ডেস্ক:
শেষ পর্যন্ত মহারাষ্ট্রে জারি হল রাষ্ট্রপতি শাসন। সরকার গঠন নিয়ে অচলাবস্থা না কাটায় রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করে রাজভবন।
এদিন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিংহ কোসয়ারি নিজেই টুইট করে বিবৃতি দেন, মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করেছে রাজভবন। জানা গিয়েছে রাজ্যপালের সেই সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেয় স্বরাষ্ট্রমন্ত্রক। এরপর সুপারিশে অনুমোদন দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
প্রসঙ্গত, শেষবার ১৯৮০ সালে মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। সূত্রের খবর, শনিবার বিজেপি, শিবসেনা ও এনসিপি-কে সরকার গঠনের আহ্বান জানান রাজ্যপাল ভগৎ সিংহ কোসয়ারি। তবে কোনও দলই সংখ্যাগরিষ্ঠতার দাবি মেটাতে পারেনি। এদিকে শিবসেনা অভিযোগ তুলেছে, রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করেছে।
— Bhagat Singh Koshyari (@BSKoshyari) November 12, 2019
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news