Breaking News
Home / TRENDING / আজ শবরীমালা নিয়ে চূড়ান্ত রায় দেবে সুপ্রিম কোর্ট

আজ শবরীমালা নিয়ে চূড়ান্ত রায় দেবে সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদন:

 

৮০০ বছরের পুরনো কেরলের শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ নিয়ে আজ চূড়ান্ত রায় দেবে সুপ্রিম কোর্ট। এর আগে ২০১৮ সালের ২৮ ডিসেম্বর সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চের মধ্যে চার বিচারপতির বেঞ্চ শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকারে অনুমতি দেন। 

 

এই রায়ের বিরোধিতা করে কেরলের বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন দেখান মন্দিরের ভক্তরা। পাশাপাশি রায় পূর্নবিবেচনার জন্য পুনরায় মামলা করা হয়। এই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে মোট ৬৪ টি মামলা করা হয়। আজ সেইসব মামলার রায় দেবেন বিচারপতি আরএফ নরীমন, বিচারপতি এএম খানওয়ালকর, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি ইন্দু মলহোত্র এর বেঞ্চ। 

 

এর আগে বেঞ্চের মহিলা বিচারপতি জানান, দীর্ঘদিন ধরে পালিত কোনো ধর্মীয় বিষয়ের উপর রায় না দেওয়ায় উচিত। এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্র বলেন, শারীরিক বিষয়ের জন্য মন্দিরে প্রবেশ করতে না দেওয়া কোনো প্রথা হতে পারে না। এটা পুরুষ সমাজের ধারণা। এছাড়া এই রায়ে সম্মতি জানিয়ে তখন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, শারীরিক কারণে মহিলাদের প্রবেশ না করতে দেওয়া অসাংবিধানিক। এটা মানবাধিকার বিরোধী। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *