Breaking News
Home / TRENDING / স্বচ্ছতার সুপ্রিম রায়, প্রধান বিচারপতির অফিসও RTI-এর আওতায়

স্বচ্ছতার সুপ্রিম রায়, প্রধান বিচারপতির অফিসও RTI-এর আওতায়

ওয়েব ডেস্ক:

ঐতিহাসিক রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। এবার থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অফিসও তথ্যের অধিকার আইনের আওতায় পড়বে। সেবার ২০১০ সালে দিল্লি হাইকোর্ট RTI নিয়ে একই রায় দিয়েছিল। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ ৩:২ ভোটে সম্মতি জানায় দিল্লি হাইকোর্ট সেই রায়কেই।

জনস্বার্থে যে বিচার ব্যবস্থার স্বচ্ছতা প্রয়োজন তা বুধবার তা জানান বিচারপতি এস খান্না। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি জে খান্না, বিচারপতি দীপক গুপ্তাও সহমত পোষণ করেন। অন্য দিকে ভিন্ন মত ছিল বিচারপতি রামান্না ও বিচারপতি চন্দ্রচূড়ের।

প্রসঙ্গত, দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেল পিটিশন দায়ের করে। উল্লেখ্য, এক দশক আগে দিল্লি হাইকোর্টে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অফিসকে তথ্যের অধিকার আইনে আনার আবেদন জানান চন্দ্র আগরওয়াল নামে জনৈক ব্যক্তি।

গত ৪ এপ্রিল সেই মামলার শুনানি শেষ হয়। যদিও প্রথম দফায় রায় স্থগিত রাখে সুপ্রিম কোর্ট। এরপর আজ ঐতিহাসিক রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। এবার থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অফিসও তথ্যের আধিকার আইনের (RTI) আওতায় পড়বে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *