ওয়েব ডেস্ক:
দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত রাহুল গাঁধীর, বৃহস্পতিবার রাফাল সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় ঘোষণা হতেই তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর পরসাদ।
প্রসঙ্গত, আজ সুপ্রিম কোর্টের দুটি বড় রায়ের একটি ছিল রাফাল পুনর্বিবেচনা মামলা। যা খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত। এরপরেই কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সাংবাদিক বৈঠকে বলেন, ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ওলাঁদ প্রধানমন্ত্রীকে চোর বলেন বলে রাহুল গাঁধী দাবি করেছিলেন। কিন্তু খোদ ওলাঁদ জানান, রাহুল গাঁধী মিথ্যে বলছেন। অফসেটের সিদ্ধান্ত নেয় দ্যাসোঁ সংস্থা, প্রেসিডেন্ট নয়। প্রাক্তন কংগ্রেস সভাপতিকে তোপ দেগে রবিশঙ্কর বলেন, ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টকে নিয়েও সংসদে মিথ্যে কথা বলেছিলেন রাহুল। কংগ্রেসের প্রাক্তন প্রেসিডেন্টের দাবি ছিল, রাফাল চুক্তি বিষয়ে তাঁকে বিস্তারিত জানিয়েছিলেন ইমানুয়েল ম্যাক্রোঁ। রাহুলের এই দাবিও মিথ্যে। এরপরেই রবিশঙ্কর মন্তব্য, রাহুলের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news