Breaking News
Home / রাজ্য (page 99)

রাজ্য

‘হরিচাঁদ-গুরুচাঁদ মতুয়া না, মতুয়া কোনও পরিবারের না’, বিস্ফোরক জ্যোতিপ্রিয়

ওয়েব ডেস্ক: একে তো এনআরসি-র প্রতিবাদে মতুয়াদের ধরনায় অনুপস্থিত মমতা বালা ঠাকুর, তার উপর মমতার অনুপস্থিতিতে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন জ্যোতিপ্রিয়। জ্যোতিপ্রিয় মল্লিক এদিন বলেন, “কে এল, কে এল না, তাতে কিছু যায়  আসে না। মতুয়া কোনও পরিবারের না। উনি আসবেন, আসবেন না, ওনার ব্যাপার। উনি অসুস্থ আমায় …

আরও পড়ুন »

না বলা বাণী! আমের চিন্তা মুকুল করে না, সে সুগন্ধ ছড়ায়

ডম্বরুপাণি উপাধ্যায়:   তাঁকে যাঁরা ভালোবাসেন তাঁরা চিন্তিত। এতটাই চিন্তা যে পরিচিত সাংবাদিকদের ফোন করে জিজ্ঞাসা করছেন তাঁর খবর। তাঁর খবর মানে দল থেকে তিনি কোনও স্বীকৃতি পাচ্ছেন কি পাচ্ছেন না, সেই খবর।    ‘দাদা কি কোনও পজিসন পাচ্ছে? আপনার কাছে কোনও খবর আছে?’ মালদা, হুগলি, পুরুলিয়া, মুর্শিদাবাদ কিংবা কুচবিহার, …

আরও পড়ুন »

লাভপুর হত্যা মামলা, হাইকোর্টে আগাম জামিনের আবেদন মুকুলের

ওয়েব ডেস্ক: কলকাতা হাইকোর্টে লাভপুর হত্যা মামলায় আগাম জামিনের আবেদন করলেন মুকুল রায়। এদিন বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চে জামিনের আবেদন দায়ের করেন তিনি। সূত্রের খবর, আগামীকাল ওই আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, বীরভূমের লাভপুরে তিন CPI(M) কর্মীকে খুনের মামলায় গতকাল সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে বোলপুর …

আরও পড়ুন »

দাসপুরে কাটমানি নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত ২

নিজস্ব প্রতিনিধিঃ ফের কাটমানি ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির গোষ্ঠীদ্বন্দ দাসপুরে। রবিবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরের মানিকপুর গ্রামে কাটমানি ইস্যুকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। বাম জমানা থেকেই গ্রামের নানাবিধ উন্নয়ন প্রসঙ্গে সংশ্লিষ্ট গ্রামের মানুষদের সঙ্গে নিয়ে ৬ মাস অন্তর গ্রাম সংসদের মিটিং বসে। এদিন সেইমতো গ্রাম …

আরও পড়ুন »

‘দিদিকে বলো’তে বিধায়কের সঙ্গে রাত কাটাতে এত লোক কেন? প্রশ্ন সুব্রত বক্সীর

সূর্য সরকার: পাইক বরকন্দাজ নিয়ে ‘দিদিকে বলো’ করতে না যাওয়ার পরামর্শ তৃণমূল নেতৃত্বের। “এত লোক নিয়ে যাবেন না। ভালো কাজের বদলে উল্টে মানুষকে অতিষ্ঠ করছেন।” কোচবিহার জেলা নিয়ে ‘দিদিকে বলো’ কলকাতায় রিভিউ বৈঠকে জেলা নেতৃত্বকে এই বার্তা তৃণমূল শীর্ষ নেতৃত্বের। এ দিনের বৈঠকে কোচবিহারের বিধায়ক সহ একাধিক সংগঠন এবং ব্লকের …

আরও পড়ুন »

দুই বাংলার সম্পর্ক মজবুত করতে শিল্প স্থাপন করবে বসুন্ধরা গ্রূপ

প্রসেনজিৎ ধর: সদ্য ইডেন টেস্টে ভারত বাংলাদেশকে হারালেও, বাংলাদেশের শিল্পপতিরা শিল্প কিংবা ব্যবসা-বাণিজ্য করে ভারতকে হারানোর জন্য উঠেপড়ে লেগে রয়েছেন। তা যাই হোক ব্যবসায় প্রতিপক্ষকে টক্কর দেবে এটাই স্বাভাবিক। কিন্তু তা বলে বাংলাদেশ থেকে সোজা ভারত তথা বাংলার মাটিতে! বসুন্ধরা গ্রূপের কর্ণধার সায়েম সোবহান আনভীর বাংলার মাটিতে ব্যবসা করে দুই …

আরও পড়ুন »

হায়দরাবাদ-উন্নাওতে অশ্রু, কালীঘাট-মালদা নিয়ে চুপ, নির্লজ্জ দ্বিচারিতা মমতার

সাম্য ঘোষ: নীল রায়: এমনিতে দুঃখ বেছে কাঁদার নিয়ম নেই, কিংবা অন্যায় বেছে তবে প্রতিবাদ, তবু রাজনীতি বিষম বস্তু। সেখানে এসব নিয়ম ঘেঁটে ঘ হয়ে যায়! এই যেমন ধরুণ না, উন্নাও ধর্ষণ কান্ডে, হায়দরাবাদের পশু চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন কেঁদেছে! কাঁদাই স্বাভাবিক, গোটা দেশ কাঁদছে। …

আরও পড়ুন »

‘নৃশংসতার কোনও সীমা নেই’ উন্নাওয়ের নির্যাতিতার মৃত্যুতে টুইট মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক: উন্নাওয়ের নির্যাতিতার করুণ পরিণতিতে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকাল ১১.৫৫ নাগাদ নিজের টুইটার হ্য়ান্ডেলে এই টুইট করেন মমতা। শোক জ্ঞাপন করে লেখেন ”দুঃখিত, নৃশংসতার কোনও সীমা নেই।” প্রসঙ্গত, গতকাল আরেক ধর্ষণের ঘটনায় হায়দরাবাদের পুলিশের এনকাউন্টারে সায় ছিল না রাজ্যের মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, ‘‘এটা আইন নয়, যে …

আরও পড়ুন »

ধর্ষকের যোগ্য শাস্তি, আনন্দে পুলিশকে রাখি পরিয়ে মিষ্টি খাওয়ালো বৈদ্যবাটি

প্রসেনজিৎ ধর: হায়দরাবাদের পশুচিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের এনকাউন্টারের পর রাতরাতি ভিলেন থেকে হিরো তেলেঙ্গানা পুলিশ। এদিনের চাঞ্চল্যকর সংবাদ প্রকাশ্যে আসতেই পুলিশকে অভিবাদন জানায় গোটা দেশের মানুষ। পুলিশের উপরে পুষ্পবৃষ্টি, পুলিশের নামে জয়ধ্বনি দিতে দেখা যায় আমজনতাকে। কোথাও কোথাও মিষ্টি খাওয়ানো হয় পুলিশকে, মহিলারা রাখি পরিয়ে দেন পুলিশ কর্মীদের। …

আরও পড়ুন »

গণতন্ত্র ভেঙে পড়েছে, বাংলায় রাষ্ট্রপতি শাসন চাইবে মানুষ: মুকুল

ভাস্কর মান্না: পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই বলে দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়। সোমবার মেটিয়াব্রুজে আরএসএস কর্মী বীর বাহাদুর সিংহ গুলিবিদ্ধ হন। এই ঘটনার প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল বিজেপি নেতৃত্ব। মুকুল রায়ের নেতৃত্বে সব্যসাচী দত্ত, অনুপম হাজরা, রীতেশ তিয়ারী সহ আরও কিছু বিজেপি নেতা গার্ডেনরিচে পৌঁছলে তাঁদের উপর হামলা …

আরও পড়ুন »

মিথ্যা নয়, অর্ধসত্য প্রচারে ভিলেন পিঁয়াজকেও লজ্জা দিচ্ছে মিডিয়া

দেবক বন্দ্যোপাধ্যায়: আজ, বৃহস্পতিবার সকাল থেকে একটি অর্ধসত্য প্রায় সবকটি সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে। এই প্রচারে অনুপ্রাণিত হয়ে নেটিজেনরাও শুরু করেছেন ট্রোলিং। অর্ধসত্যটি হল সংসদে দাঁড়িয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, আমি পেঁয়াজ ও রসুন খাই না। এত অবধি প্রচার করে চুপ করেছে অধিকাংশ মিডিয়া। তার ওপর রং চড়িয়ে নিজেদের রাজনৈতিক …

আরও পড়ুন »

ওয়েসিকে কুকুর বললেন ত্বহা সিদ্দিকি! একুশের আগে পীরজাদার কথায় জল্পনা

নিজস্ব প্রতিনিধিঃ   ওয়েসিকে কুকুর বললেন পীরজাদা ত্বহা সিদ্দিকি! শুনে চমকে গেলেও বিষয়টা এমনই। সম্প্রতি বিশ্ব নবী দিবসের উদযাপন অনুষ্ঠানে বক্তৃতা  করতে উঠে এই কথা বলেন ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকি। অবশ্য ওয়েসি বা তাঁর দল মিমকে কুকুরের সঙ্গে তুলনা করার আগে ওয়েসি শুনলে খুশি হবেন, এমন কথাও বলেন রাজ্য …

আরও পড়ুন »

‘সাংবিধানিক সঙ্কটে’র মুখোমুখি রাজ্য, মমতার সমালোচনায় সরব মুকুল

ভাস্কর মান্না:   রাজ্যে ‘সাংবিধানিক সঙ্কট’ চলছে বলে ফের মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়। ২৪ ঘন্টার ব্যবধানে দু’বার সাংবাদিক সম্মেলন করে এই একই মন্তব্য করলেন বিজেপির এই নেতা। মুকুলের কথায়, পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন, সেটাই হচ্ছে আইন। ধর্ষণ, পুলিশ দিয়ে হেনস্থা, রাজ্যপালের সঙ্গে …

আরও পড়ুন »

কোন্নগরে মাটি খুঁড়তেই বিকট বিস্ফোরণ, হাত উড়ে গেল রাজমিস্ত্রির

প্রসেনজিৎ ধর: কথায় বলে গরিবের কী-বা দিন কী-বা রাত! কোন্নগরের মাস্টার পাড়ায় বোমা বিস্ফোরণের ঘটনা জানার পর ওই প্রবাদই মনে পড়ে। কারণ রাজনৈতিক সন্ত্রাসে নয়, মাটি কাটার কাজ করতে গিয়ে বিস্ফোরণ ঘটে গেল সেখানে, যাতে গুরুতর আহত হলেন দুই রাজমিস্ত্রি। প্রসঙ্গত, কোন্নগর মাস্টার পাড়া এলাকায় ন্যানো বাড়ির কাজ করার জন্য …

আরও পড়ুন »

সাংবিধানিক সঙ্কট তৈরি করেছে রাজ্য সরকার, পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রীর: মুকুল রায়

ভাস্কর মান্না:   রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি করেছেন রাজ্য সরকার এমনই দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে মুকুল রায় বলেন, “রাজ্যপালের অফিস ও রাজ্য সরকারের অফিস এই দুটোর মধ্যে সমন্বয় রেখে চলায় হল যুক্তরাষ্ট্রীয় পদ্ধতি। অথচ রাজ্যপাল বিলে সই না করায় বিধানসভা মুলতবি করে সাংবিধানিক সঙ্কট তৈরি …

আরও পড়ুন »

আমার মাধ্যমে বাবাকে টার্গেট করছে তৃণমূল দাবি শুভ্রাংশুর

ভাস্কর মান্না:   ভুল রটিয়ে আমার বাবাকে টার্গেট করা হচ্ছে, এমনই অভিযোগ তুললেন বিজেপি নেতা শুভ্রাংশু রায়। সম্প্রতি কিছু ওয়েব পোর্টালে খবর প্রকাশিত হয়, বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়, বাগদার বিধায়ক দুলাল বর ও বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাস তৃণমূলে ফিরে যাচ্ছেন। এই খবরকে কেন্দ্র করে জল্পনা ছড়ায় রাজনৈতিক মহলে। তবে কি …

আরও পড়ুন »