Breaking News
Home / TRENDING / ‘হরিচাঁদ-গুরুচাঁদ মতুয়া না, মতুয়া কোনও পরিবারের না’, বিস্ফোরক জ্যোতিপ্রিয়

‘হরিচাঁদ-গুরুচাঁদ মতুয়া না, মতুয়া কোনও পরিবারের না’, বিস্ফোরক জ্যোতিপ্রিয়

ওয়েব ডেস্ক:

একে তো এনআরসি-র প্রতিবাদে মতুয়াদের ধরনায় অনুপস্থিত মমতা বালা ঠাকুর, তার উপর মমতার অনুপস্থিতিতে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন জ্যোতিপ্রিয়। জ্যোতিপ্রিয় মল্লিক এদিন বলেন, “কে এল, কে এল না, তাতে কিছু যায়  আসে না। মতুয়া কোনও পরিবারের না। উনি আসবেন, আসবেন না, ওনার ব্যাপার। উনি অসুস্থ আমায় বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের কাছে রয়েছে।”

প্রসঙ্গত, সোমবার লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল (Citizenship Amendment Bill) পাশ হওয়ার সঙ্গে সঙ্গে মতুয়া ভোট (Matua) নিয়ে দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে তৃণমূল বিজেপি দুই শিবিরে। উল্লেখ্য, এনআরসি-র (NRC) প্রতিবাদে মতুয়াদেরকে সামনে রেখে মঙ্গলবার থেকে অবস্থানের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। যদিও গতকাল সেই প্রতিবাদ-ধরনা মঞ্চে উপস্থিত হননি মতুয়া সংঘাধিপতি মমতা বালা ঠাকুর। সংগঠনের সংঘাধিপতি গতকাল বলেন, এই আন্দোলন কর্মসূচি তাঁদেরই কিনা, তা তাঁর জানা নেই।

এদিকে জ্যোতিপ্রিয় বললেন, “মমতা ঠাকুর অসুস্থ। তাই আজ আসবেন না। উনি আমাদের সঙ্গেই আছেন। উনি কালকে আসবার চেষ্টা করবেন।” অন্যদিকে আজও একই বিষয়ে মমতাবালা ঠাকুরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা যে মতুয়াদের ধর্না এবিষয়ে তিনি কিছুই জানেন না। এবং সাফ জানান, আজও অসুস্থতার জন্য আসতে পারবেন না তিনি। এরপর শুরু হয়েছে জল্পনা। লোকসভায় বনগাঁয় প্রায় ১ লক্ষ ভোটে হারা মমতাবালার সঙ্গে কি দলের দূরত্ব বাড়ছে ক্রমশ?

এদিকে দ্বিতীয় দিনেও মতুয়া সঙ্ঘাধিপতি মমতা বালা ঠাকুর না আসায়, এবার তাঁকে ছাড়াই মতুয়াদের নিয়ে এগোতে চাইছে শাসকদল। এমনটাই মনে করছে অনেকেই। এদিকে আজ মতুয়াদের এক বই সামনে এনে জ্যোতিপ্রয় মল্লিকের আরও এক বিস্ফোরক মন্তব্য, “হরিচাঁদ-গুরুচাঁদ মৈথিলি ব্রাহ্মণ। মতুয়া না।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *