Breaking News
Home / TRENDING / লাভপুর হত্যা মামলা, হাইকোর্টে আগাম জামিনের আবেদন মুকুলের

লাভপুর হত্যা মামলা, হাইকোর্টে আগাম জামিনের আবেদন মুকুলের

ওয়েব ডেস্ক:

কলকাতা হাইকোর্টে লাভপুর হত্যা মামলায় আগাম জামিনের আবেদন করলেন মুকুল রায়। এদিন বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চে জামিনের আবেদন দায়ের করেন তিনি। সূত্রের খবর, আগামীকাল ওই আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, বীরভূমের লাভপুরে তিন CPI(M) কর্মীকে খুনের মামলায় গতকাল সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে বোলপুর আদালত। যাতে নাম রয়েছে বীরভূমের এক সময়ের দাপুটে নেতা মণিরুল ইসলামের। পাশাপাশি নাম জড়িয়েছে বিজেপি নেতা মুকুল রায়েরও।

উল্লেখ্য, বিজেপি নেতা গতকালই জানিয়েছিলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তাঁর নাম জড়ানো হয়েছে। আজ সেই মামলায় জামিন পেতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন মুকুল রায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *