ভাস্কর মান্না:
ভুল রটিয়ে আমার বাবাকে টার্গেট করা হচ্ছে, এমনই অভিযোগ তুললেন বিজেপি নেতা শুভ্রাংশু রায়। সম্প্রতি কিছু ওয়েব পোর্টালে খবর প্রকাশিত হয়, বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়, বাগদার বিধায়ক দুলাল বর ও বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাস তৃণমূলে ফিরে যাচ্ছেন। এই খবরকে কেন্দ্র করে জল্পনা ছড়ায় রাজনৈতিক মহলে। তবে কি ফের তৃণমূলে ফিরে যাচ্ছেন বিজেপিতে আসা এই তিন বিধায়ক?
সেই জল্পনা উড়িয়ে দিয়ে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে মুকুল পুত্র শুভ্রাংশু দাবি করেন, আমরা নিজেরাই এই দলে যোগ দিয়েছি। এইসব রটনা করে আমাকে যতটা না টার্গেট করা হচ্ছে, তার থেকে বেশি আমার বাবাকে টার্গেট করা হচ্ছে। কারণ আমার বাবা একটা সংকল্প নিয়েছিলেন ২০২১-এ পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উৎখাত করবে। একইসঙ্গে তিনি আরও বলেন, “যে কারণে গণতন্ত্র ফিরে পাওয়ার লড়াইয়ে তৃণমূল কংগ্রেসে শামিল হয়েছিলাম। সেটা আজ ফিকে হয়ে যাচ্ছে। যতদিন বিজেপিতে থাকব, গণতন্ত্র রক্ষা করার লড়াই জারি থাকবে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news