ওয়েব ডেস্ক:
উন্নাওয়ের নির্যাতিতার করুণ পরিণতিতে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকাল ১১.৫৫ নাগাদ নিজের টুইটার হ্য়ান্ডেলে এই টুইট করেন মমতা। শোক জ্ঞাপন করে লেখেন ”দুঃখিত, নৃশংসতার কোনও সীমা নেই।”
প্রসঙ্গত, গতকাল আরেক ধর্ষণের ঘটনায় হায়দরাবাদের পুলিশের এনকাউন্টারে সায় ছিল না রাজ্যের মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, ‘‘এটা আইন নয়, যে আইনকে আমি নিজের হাতে তুলে নিলাম। আইন এটাই, পুলিশ তার কাজ করবে, আদালতে পেশ করবে। বিচারক বিচারকের কাজ করবেন।’’
অন্যদিকে গতকালই উন্নাও নির্যাতিতাকে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি কোনও মহিলার উপর অত্যাচার সহ্য করি না। হায়দরাবাদ ও উন্নাওয়ের ঘটনা আমাকে নাড়া দিয়েছে। উন্নাওয়ের কেসটা জানত সবাই। তার পরেও কীভাবে তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা হল!’’
উল্লেখ্য, ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল উন্নাওয়ের নির্যাতিতার। টানা ২দিন মৃত্যুর সঙ্গে লড়াই-এর পর হার মানে সে। শুক্রবার রাতেই মৃত্যু হয় তাঁর। ঘটনার পাঁচ দিন আগে জামিনে ছাড়া পায় শিবম, পুলিশের অনুমান প্রতিশোধ নিতেই এই ঘটনা ঘটায় সে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news