প্রসেনজিৎ ধর:
সদ্য ইডেন টেস্টে ভারত বাংলাদেশকে হারালেও, বাংলাদেশের শিল্পপতিরা শিল্প কিংবা ব্যবসা-বাণিজ্য করে ভারতকে হারানোর জন্য উঠেপড়ে লেগে রয়েছেন। তা যাই হোক ব্যবসায় প্রতিপক্ষকে টক্কর দেবে এটাই স্বাভাবিক। কিন্তু তা বলে বাংলাদেশ থেকে সোজা ভারত তথা বাংলার মাটিতে!
বসুন্ধরা গ্রূপের কর্ণধার সায়েম সোবহান আনভীর বাংলার মাটিতে ব্যবসা করে দুই দেশের ও দুই বাংলার মধ্যে সম্পর্ক গভীর করার প্রচেষ্টা চালাবেন। শনিবার সকালে ঝটিকা সফরে কলকাতায় আসেন আনভীর। কলকাতা ঘুরে দেখে তিনি বলেন, “আমার খুব প্রিয় একটা শহর কলকাতা। ছোটো থেকেই ইচ্ছে ছিল মানুষের জন্য কিছু করব। আজ তা করতে পেরে খুব ভালো লাগছে।” সায়েম সোবহান আনভীরের সঙ্গে আসেন সেই দেশের বিশিষ্ট সাংবাদিক নির্বাহী নগম নিজাম। আনভীরকে স্বাগত জানাতে বিমানবন্দরে যান পশ্চিমবঙ্গের বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য।
এদিন কৃষ্ণা জানান, আমার পূর্ব পুরুষদের বাড়ি ছিল বাংলাদেশে। খুব ইছে করে যেতে। কিন্তু যেতে পারি না। আনভীর বাবুর সাথে দেখা হয়ে খুব ভালো লাগল। আনভীর বাবুর যদি কোনও দরকার পড়ে আমাদের, তাহলে আমরা সব সময় ওনার পাশে থাকব। বসুন্ধরা গ্রূপের পশ্চিমবঙ্গের দায়িত্ব থাকা অমিত পারেখ বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের জন্য কিছু করতে হবে। তাই কলকারখানা থেকে শুরু করে ছোট ছোট কুটির শিল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news