Breaking News
Home / TRENDING / ওয়েসিকে কুকুর বললেন ত্বহা সিদ্দিকি! একুশের আগে পীরজাদার কথায় জল্পনা

ওয়েসিকে কুকুর বললেন ত্বহা সিদ্দিকি! একুশের আগে পীরজাদার কথায় জল্পনা

নিজস্ব প্রতিনিধিঃ

 

ওয়েসিকে কুকুর বললেন পীরজাদা ত্বহা সিদ্দিকি! শুনে চমকে গেলেও বিষয়টা এমনই। সম্প্রতি বিশ্ব নবী দিবসের উদযাপন অনুষ্ঠানে বক্তৃতা  করতে উঠে এই কথা বলেন ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকি। অবশ্য ওয়েসি বা তাঁর দল মিমকে কুকুরের সঙ্গে তুলনা করার আগে ওয়েসি শুনলে খুশি হবেন, এমন কথাও বলেন রাজ্য রাজনীতিতে এখনও পর্যন্ত নিজের গুরুত্ব ধরে রাখা ত্বহা সিদ্দিকি। বক্তৃতায় একবার তিনি বলেন যে তিনি আসাউদ্দিন ওয়েসির এক নম্বর ভক্ত। তাঁর কথা শুনে সমাবেশে উপস্থিত তাঁর নিজের ভক্তরাও করতালি দিয়ে ও চিৎকার করে উঠে নিজেদের সমর্থন জানিয়ে দেন। তারপরেই রাজনৈতিক মহলে ‘সুচারু বুদ্ধিহীন’ বলে পরিচিত রাজনীতির বাইরে থাকা ত্বহা দেন উলটো চাল। উপস্থিত জমায়েতকে জিজ্ঞাসা করেন তাঁরা মিমকে (MIM) ভোট দেবেন কি না? উপস্থিত জনতা মিমের দিকেই তাদের সমর্থন জানায়। তখনই অ্যন্টি ক্লাইম্যক্সের (Anti climax) অবতারণা করেন ত্বহা। বলেন, “রান্নাঘরের মুরগী তাড়াতে গিয়ে কুকুর ডেকে আনবে?” তাঁর কথায় এই রাজ্যে তাঁর অনুগামীরা মিমকে ভোট দেবে কিনা তা তিনি এখন বলবেন না। তিনি বলেন, “অপেক্ষা করুন।” 

 

সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশের মধ্যে ত্বহা সিদ্দিকির ব্যক্তিগত প্রভাব বেশ কার্যকরী বলেই তথ্যাভিজ্ঞ মহলের অভিমত। নির্বাচন এগিয়ে এলেই যে ভাবে সবকটি রাজনৈতিক দল হুগলির ফুরফুরায় তাঁর কাছে ‘সৌজন্য’  করে তা থেকে আন্দাজ করা যায় ত্বহা সিদ্দিকির জনভিত্তিকে এখনও সমীহ করে রাজনৈতিক দলগুলি। কয়েক বছর আগে একটি সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) পাশে বসিয়ে তিনি উপস্থিত বিশাল সমাবেশকে তাঁর অঙ্গুলি হেলনে ওঠবোস করিয়ে মমতাকে দেখিয়েছিলেন। এ হেন সিদ্দিকি একুশের নির্বাচনে কি এবং কতটা ভূমিকা পালন করেন, সেই দেখে এখন থেকেই চোখ রাখছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *