Breaking News
Home / TRENDING / ‘সাংবিধানিক সঙ্কটে’র মুখোমুখি রাজ্য, মমতার সমালোচনায় সরব মুকুল

‘সাংবিধানিক সঙ্কটে’র মুখোমুখি রাজ্য, মমতার সমালোচনায় সরব মুকুল

ভাস্কর মান্না:

 

রাজ্যে ‘সাংবিধানিক সঙ্কট’ চলছে বলে ফের মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায়। ২৪ ঘন্টার ব্যবধানে দু’বার সাংবাদিক সম্মেলন করে এই একই মন্তব্য করলেন বিজেপির এই নেতা। মুকুলের কথায়, পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন, সেটাই হচ্ছে আইন। ধর্ষণ, পুলিশ দিয়ে হেনস্থা, রাজ্যপালের সঙ্গে রাজ্যের সম্পর্ক এমনই সব সাম্প্রতিক পরিস্থিতি নিয়েই মুকুলের মন্তব্য বলে মনে করছেন রাজনৈতিক মহল। 

 

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেটের বৈঠকে যোগ দিতে রাজ্যপাল-আচার্য জগদীপ ধনখড় আজ কলেজ স্ট্রিট ক্যাম্পাসে যান। সেখানে গিয়ে তিনি দেখেন উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের ঘর সহ আরও কিছু আধিকারিকের ঘরে তালা লাগানো রয়েছে। বেশ কিছুক্ষণ ঘরের সামনে দাঁড়িয়ে তিনি উপাচার্যকে ফোন করেন। কিন্তু রাজ্যপাল উপাচার্যকে ফোনে না পাওয়ায়, রাজভবন থেকে টেলিফোন যায় উপাচার্যের কাছে। তাতেও যোগাযোগ করা যায়নি উপাচার্যের সঙ্গে। তারপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখেন রাজ্যপাল। চা চেয়ে খান বিশ্ববিদ্যালয়ের কর্মীদের কাছে। পরবর্তীকালে সাংবাদিক সম্মেলন করে রাজ্যপাল বলেন, তৃণমূলের অঙ্গুলি হেলনেই বৈঠকে যোগ দিতে আসেননি উপাচার্য। 

 

এ প্রসঙ্গে মুকুল রায় বলেন, তিনি শুধু রাজ্যপাল নন, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আচার্য। আচার্য হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন। অথচ তাঁর সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, এর বিরুদ্ধে বলার কোনও ভাষা নেই। একইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কেন উপাচার্য এইভাবে একটি রাজনৈতিক দলের মতো আচরণ করলেন? রাজ্যপাল তো তাঁকে জানিয়ে গিয়েছিলেন। তা সত্ত্বেও তাঁকে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। বাংলায় এটা একটা সাংবিধানিক সঙ্কট। আর এই পরিস্থিতির জন্য দায়ী সরকার। 

 

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার সূত্রে খবর, আজ সেনেটের বৈঠকটি বাতিল হচ্ছে বলে তা মঙ্গলবার বিকেলেই রাজভবনকে জানানো হয়েছিল। তবে এর পিছনে নির্দিষ্ট কোনও কারণ উল্লেখ করা হয়নি। রাজভবনের খবর, এই বার্তা পেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রাজভবনে ডেকে পাঠান রাজ্যপাল। কিন্তু তাঁরা সেখানেও যাননি। তার ফলেই বাধ্য হয়ে আজ রাজ্যপাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হন। তবে এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে শিক্ষা মহলেও। শিক্ষা শিবিরের অনেকের মতে,   এর পিছনে শিক্ষা দফতরের হাত রয়েছে। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *