ভাস্কর মান্না:
রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি করেছেন রাজ্য সরকার এমনই দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে মুকুল রায় বলেন, “রাজ্যপালের অফিস ও রাজ্য সরকারের অফিস এই দুটোর মধ্যে সমন্বয় রেখে চলায় হল যুক্তরাষ্ট্রীয় পদ্ধতি। অথচ রাজ্যপাল বিলে সই না করায় বিধানসভা মুলতবি করে সাংবিধানিক সঙ্কট তৈরি করলেন রাজ্য সরকার।”
এই ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মনে করেন মুকুল। মুকুলের কথায়, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় দাঁড়িয়ে রাজ্য সরকার রাজ্যপালের সঙ্গে সমন্বয় রাখছে না। একমাত্র সাংবিধানিক সঙ্কট হলেই এই পরিস্থিতি তৈরি হয়। কেন এই পরিস্থিতি সৃষ্টি হল, তা মুখ্যমন্ত্রীকে ব্যাখ্যা করে বলতে হবে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি ডেঙ্গি নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলেন। তিনি বলেন, “ডেঙ্গি রাজ্যে মহামারীর আকার নিয়েছে। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ৪২ জন মারা গিয়েছেন। সরকারি হিসেবে তা ২৭ জন। মুখ্যমন্ত্রীর অফিস থেকে বলা হয়েছে কোনও ডাক্তার লিখতে পারবেন না মৃত্যুর কারণ ডেঙ্গি।”
পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি আশঙ্কাজনক। অথচ বিধানসভায় দাঁড়িয়ে আলটপকা মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী। বলছেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করলে মশার কামড় খেতে হবে। মুকুলের মতে, মুখ্যমন্ত্রীর এই মন্তব্য থেকে বলা যায় রাজ্য সরকার রেখে লাভ নেই, বাংলাদেশে সরকারই রাজ্যটা চালাক। একজন মুখ্যমন্ত্রী হয়ে এরকম বলতে পারে, যা ধারণার বাইরে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news