প্রসেনজিৎ ধর:
কথায় বলে গরিবের কী-বা দিন কী-বা রাত! কোন্নগরের মাস্টার পাড়ায় বোমা বিস্ফোরণের ঘটনা জানার পর ওই প্রবাদই মনে পড়ে। কারণ রাজনৈতিক সন্ত্রাসে নয়, মাটি কাটার কাজ করতে গিয়ে বিস্ফোরণ ঘটে গেল সেখানে, যাতে গুরুতর আহত হলেন দুই রাজমিস্ত্রি।
প্রসঙ্গত, কোন্নগর মাস্টার পাড়া এলাকায় ন্যানো বাড়ির কাজ করার জন্য মাঠি খোঁড়ার কাজ চলছিল। কিছুটা মাটি খুঁড়তেই আচমকা শক্তিশালী বোমা ফাটে। আহত হন দু’জন। এদের একজনের নাম বুদ্ধদেব দাস। তাঁর হাত উড়ে গিয়েছে। আরেকজনের সামান্য চোট লাগে।

পরে ঘটনাস্থলে আসে উত্তরপাড়া থানার পুলিশ। বোমস্কোয়াড না আসা পযন্ত কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগেও একই এলাকায় পৌরসভার কাজে মাটি কাটতে গিয়ে এক কর্মীর একটি হাত উড়ে যায়। পরের পর এমন ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। আর এই কাজ করতে চাইছেন না রাজমিস্ত্রি ও মজদুররা। পুলিশ তদন্তে নেমেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news