ঈষানিকা ভোরাই ২০১৫ সাল থেকে শুরু হওয়া বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ক্রমশ কমছে বিনিয়োগের প্রস্তাব। প্রথম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এ রাজ্যে বিনিয়োগের প্রস্তাব এসেছিল প্রায় ২.৪৩ লক্ষ কোটি টাকার। যদিও সেই প্রস্তাবের অধিকাংশই ছিল বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বিনিয়োগ। সেই সম্মেলনে উপস্থিত হয়েছিলেন তৎকালীন কেন্দ্রীয়মন্ত্রী নীতিন গডকড়ি। তখন অবশ্য কেন্দ্রের সঙ্গে …
আরও পড়ুন »ওজন কমাতে কি কি করেছেন? দুধে হলুদ মিশিয়ে খেয়ে দেখেছেন কখনো?
দুধে হলুদ মিশিয়ে পান করার পদ্ধতি নতুন কিছু নয়। প্রাচীনকাল থেকেই কাশি-ঠাণ্ডায় এবং ক্ষত সাড়াতে হলুদ-দুধ ব্যবহার করা হয়। অনেক ওষুধের বিকল্প তাই হলুদকে সুপারফুডও বলা হয়। তবে হলুদ-দুধের একটি গুন হয়তো অজানা। তা হলো ওজন কমানোর গুণ। হলুদ দুধ দ্রুত ওজন কমাতে সহায়তা করে। ভাবছেন কীভাবে? হলুদে আছে ডায়েটারি …
আরও পড়ুন »বিশ্ববাংলা বিতর্কে এবার রবীন্দ্রনাথ-জীবনানন্দের ফিউজ্ন, স্বাক্ষী নন্দন
দেবক বন্দ্যোপাধ্যায় :- বিশ্ববাংলা বিতর্কে এবার ঢুকে পড়লেন রবীন্দ্রনাথ, জীবনানন্দ! এমন রাবীন্দ্রিক-জীবনানন্দীয় ঘটনার স্বাক্ষী রইল দেশের সাংস্কৃতিক শহরের সংস্কৃতির পীঠস্থান নন্দন চত্বর। কথাঞ্জলি সহ বহু গ্রন্থের রচয়িতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের বিশ্ববাংলা লোগো সম্বলিত একটি নীল-সাদা হোর্ডিং-এ দেখা গেল জীবনানন্দের আকাশলীনা কবিতার চারটি লাইন ‘সাতটি তারার মত ফুটে’ রয়েছে। …
আরও পড়ুন »মমতাকে অস্বস্তিতে ফেলতে, সরস্বতী পুজোয় এক ঢিলে তিন পাখি মারার ছক বিজেপির ছাত্র শাখার
নীল বণিক সরস্বতী পুজোকে কেন্দ্র করে এবার এক ঢিলে তিন পাখি মারতে চাইছে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। প্রথমত, এই রাজ্যে তাদের মোট ৩০০ শাখায় একযোগে সরস্বতী পুজো করে তারা ভারতীয় তথা হিন্দু সংস্কৃতির ঐক্যবদ্ধ উদযাপনের ছবি তুলে ধরতে চাইছে। একই সঙ্গে স্কুলে সরস্বতী পুজো সমীচীন কি না, এই বিতর্ক যাঁরা …
আরও পড়ুন »নাকের বদলে নরুণ পেয়েও উৎসব করে বাঙ্গালী, অনুপ্রেরণার জোর আছে বইকি!
অরুণাভ ঘোষ : ‘অনুপ্রেরণা’ বড় সাংঘাতিক জিনিস । শালবনিতে হওয়ার কথা ছিল ইস্পাত কারখানা, হচ্ছে সিমেন্ট কারখানা। জিন্দালদের এই প্রকল্পে বিনিয়োগ হওয়ার কথা ছিল ৩৫ হাজার কোটি, তার বদলে হচ্ছে মেরেকেটে ৮০০ কোটি (এটা কোম্পানির দাবি, বাস্তবে নিশ্চিতভাবেই অনেক কম)। কর্মসংস্থান হওয়ার কথা ছিল অন্তত পাঁচ হাজার মানুষের। তার বদলে …
আরও পড়ুন »ভর্তুকি প্রত্যাহার : বামেদের নৈতিক সমর্থন, ভর্ৎসনা তৃণমূলের
নীল বণিক মোদির কপালে বামেদের প্রশংসা প্রাপ্তিও ছিল! হজ যাত্রার ভর্তুকি প্রত্যাহার প্রশ্নে বামেদের হাততালি কুড়োলেন নরেন্দ্র মোদি। হজের ভর্তুকি প্রত্যাহারের সিদ্ধান্তে নৈতিক সমর্থন জানাল বামেরা। সিপিএম সাংসদ মহম্মদ সেলিম বলেন, “অাদালতের রায় অনেক অাগেই মানা উচিত ছিল কেন্দ্রের।” আদালতের রায় মেনে ভর্তুকি প্রত্যাহার করে বিজেপি সঠিক কাজ করেছে, …
আরও পড়ুন »কবিতা বিভাগে এল আরও একজন কবির কবিতা। কবিতা, পড়ুন আর আপনিও কবিতা পাঠান।
“প্রিয়কে …” সুস্মিতা চক্রবর্তী আমি চাই না মৃত্যুকালে আমার বয়স বাড়ুক চামড়া হোক ফ্যাকাশে রাবারের মত ঝুলঝুলে, আমি চাই না মৃত্যুকালে মুখে কোনও বিকৃতি নামুক যা দেখে ভালোবাসার মানুষগুলো আহা উঁহু কষবে ! মৃত্যুকালে চাই না কোনও আতরের ঘ্রাণ কিংবা ধূপধূনোয় ভরা পারিপার্শ্বিক – নাঃ কিছুই না, গঙ্গাজল – …
আরও পড়ুন »কবিতা বিভাগে এল নতুন কবিতা। পার্থসারথি পাণ্ডা’র কবিতা, পড়ুন আর আপনিও কবিতা পাঠান।
হৃদটুকু সম্বল পার্থসারথি পাণ্ডা গাঙের বুকে গাঙ ভাসে গো প্রবল ছলাৎছল তার অতলে ঝাঁপ দিয়েছি হৃদটুকু সম্বল আর যা কিছু সমস্ত সে’ অগ্নি-আখর লেখে চাঁদ পোড়ে গো প্রখর তাপে ছাইটুকু যায় রেখে তোমার দিঠি অশ্রুমতী তোমার আছে জল তার অতলে ঝাঁপ দিয়েছি হৃদটুকু সম্বল বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন https://www.youtube.com/channelhindustan https://www.facebook.com/channelhindustan …
আরও পড়ুন »শিল্পমন্ত্রী নয়, মমতার ঘরোয়া ব্যক্তিত্বের যাদু টেনে এনেছে মিত্তাল-জিন্দালদের, বলছে নবান্ন
ঈষানিকা ভোরাই কয়েক মাস আগের কথা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন মুম্বইতে বণিকসভার এক সংগঠনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছেন। ৩১ অক্টোবর অনুষ্ঠান শেষে হঠাৎই উপস্থিত হলেন দেশের সর্ববৃহৎ শিল্পপতি মুকেশ আম্বানির এ্যান্টিলার প্রাসাদে।আম্বানির মত এক শিল্পপতির সঙ্গে তাঁর বাসভবনে বৈঠক চলল প্রায় ঘণ্টা দুয়েক। শুধু চতুর্থ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে …
আরও পড়ুন »চটজলদি বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর খাবার।
স্বাস্থ্যকর ব্যক্তিদের কাছে ‘ওটস’ একটি পরিচিত নাম। সকালের ব্রেকফাস্ট কিংবা টিফিনে খুব জলদি বানিয়ে ফেলা যায় বলে এটি কর্মজীবি নারীদের কাছেও খুব আদরণীয়। কিন্তু সবসময় কী আর দুধের সঙ্গে মিশিয়ে গড়পড়তা মিষ্টি ওটস খেতে ভালো লাগে? খুব সীমিত উপকরণ এবং সময়ের মধ্যেই তৈরি করতে পারবেন ওটস খিচুড়ি। উপকরণ …
আরও পড়ুন »মমতার সুজন হয়ে এবার রাজ্যে শিল্প স্থাপনের ডাক দিলেন সজ্জন
ঈষানিকা ভোরাই এতদিন যে কথা শোনা যেত সঞ্জয় বুধিয়া, সঞ্জীব গোয়েঙ্কা বা হর্ষবর্ধন নেওটিয়ার মত শিল্পপতিদের মুখে, এবার সেই কথাই শোনা গেল জিন্দাল কর্ণধার সজ্জন জিন্দালের গলায়। সজ্জন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে দেশ বিদেশের শিল্পপতিদের কাছে এই রাজ্যে বিনিয়োগের আহ্বান জানালেন একেবারে ভূমিপুত্রের মত! এতদিন বেঙ্গল গ্নোবাল বিজনেস …
আরও পড়ুন »হজে আর ভর্তুকি নয়, পরিবর্তে সংখ্যালঘু ছাত্রদের শিক্ষা তহবিল
নীল বণিক হজের ভর্তুকি তুলে দিল কেন্দ্রীয় সরকার। দেশের সর্বোচ্চ অাদালত ২০১২ সালে দেওয়া একটি পর্যবেক্ষণে জানিয়ে ছিল হজের ভর্তুকি অসাংবিধানিক। তাই ধীরে ধীরে এই ভর্তুকি প্রত্যাহার করে নিতে হবে। কিন্তু ওই পর্যন্তই! এতদিন কোনও সরকারই এই স্পর্শকাতর বিষয়ে হাত দেয়নি। মঙ্গলবার, হজের ভর্তুকি প্রত্যাহার করার কথা জানালেন, …
আরও পড়ুন »রকমারি পিঠের সম্ভার নিয়ে হাজির রাজডাঙ্গা পিঠে পুলি উৎসব।
স্বাদে আহ্লাদে বাঙ্গালীর প্রিয় পৌষ পার্বন। পৌষ পার্বন মানেই যেন মিষ্টি খাবার খাওয়ার একটি সুন্দর অজুহাত। তাই প্রতি বছরের মত এবছরও রাজডাঙ্গা ক্লাব সমন্বয় নিয়ে এল পিঠে পুলি উৎসব। নানা স্বাদের নানান পিঠে খেতে হলে আপনাকে চলে আসতে হবে এখানে। তবে যারা দূরে রয়েছেন, তাদের জন্যে দুঃখের কারণ নেই। চ্যানেল …
আরও পড়ুন »আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভালে সংবর্ধিত “কলকাতা- এ ট্রিবিউট”
আন্তর্জাতিক শর্ট ফিল্ম ক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত হল কলকাতা- এ ট্রিবিউট। এর আগে বিভিন্ন জায়গায় প্রশংসিত হয়েছে দ্য বং রিলিস- এর প্রথম শর্ট ফিল্মটি। তবে দ্য আই উইদিন ক্লাবের এই সম্মানে তিনি আপ্লুত বলে জানান কলকাতা- এ ট্রিবিউটের পরিচালক তথা অভিনেতা সৌম্য চট্টোপাধ্যায়। 15 জানুয়ারি সোমবার, অল্পয় গল্প শীর্ষক শর্ট …
আরও পড়ুন »ফিকরু নয়, বাগানে ভাসছে অন্য বিদেশির নাম, জানুন ক্লিক করে
নিজস্ব সংবাদদাতা : সবাই বলছে, ফিকরু তেফেরা নাকি মোহনবাগানে খেলতে পারেন। কিন্তু, আমরা বলছি অন্য কথা। অন্য বিদেশি ফুটবলারের নাম। তিনি হলেন— ওয়েডসন আনসেলমে। ইস্টবেঙ্গলের এই প্রাক্তনীর সঙ্গে কথাবার্তা বলেছেন বাগান কর্তারা। ওয়েডসন বাংলাদেশের যে ক্লাবে খেলতেন, সেখানে চুক্তি শেষ হয়ে গেছে। ফিকরুর সঙ্গে কথা বলেছিলেন কর্তারা, যখন, ক্রোমাকে …
আরও পড়ুন »সিঙ্গুর মামলার রায় দানকারী অরুণ মিশ্রের বিদেশে চিকিৎসার খরচ দিয়েছে কে? বিস্ফোরক প্রশ্ন অরুণাভর
দেবক বন্দ্যোপাধ্যায় : নেহা চক্রবর্তী : দেশের শীর্ষ আদলতে প্রধান বিচারপতির বিরুদ্ধে বিদ্রোহের আবহের মধ্যেই আবার বিস্ফোরক অরুণাভ ঘোষ। সুপ্রীম কোর্ট কাণ্ডে বিতর্কের কেন্দ্রে চলে আসা বিচারক অরুণ মিশ্রর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন রাজ্য রাজনীতির হুইসিল ব্লোয়ার এই ঠোঁট কাটা আইনজীবী। কি বললেন অরুণাভ? প্রধান বিচারপতির বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহ সমর্থন …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news