Breaking News
Home / TRENDING / সিঙ্গুর মামলার রায় দানকারী অরুণ মিশ্রের বিদেশে চিকিৎসার খরচ দিয়েছে কে? বিস্ফোরক প্রশ্ন অরুণাভর

সিঙ্গুর মামলার রায় দানকারী অরুণ মিশ্রের বিদেশে চিকিৎসার খরচ দিয়েছে কে? বিস্ফোরক প্রশ্ন অরুণাভর

দেবক বন্দ্যোপাধ্যায়  : 

নেহা চক্রবর্তী : 

দেশের শীর্ষ আদলতে প্রধান বিচারপতির বিরুদ্ধে বিদ্রোহের আবহের মধ্যেই আবার বিস্ফোরক অরুণাভ ঘোষ। সুপ্রীম কোর্ট কাণ্ডে বিতর্কের কেন্দ্রে চলে আসা বিচারক অরুণ মিশ্রর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন রাজ্য রাজনীতির হুইসিল ব্লোয়ার এই ঠোঁট কাটা আইনজীবী।
কি বললেন অরুণাভ?
প্রধান বিচারপতির বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহ সমর্থন করে বিশেষত যাঁকে জড়িয়ে বিচারকদের বিদ্রোহ সেই বিচারপতি অরুণ মিশ্রের বিরুদ্ধে, সোমবার মারাত্মক অভিযোগ করলেন অরুণাভ। তাঁর বক্তব্য, অরুণ মিশ্র সিঙ্গুর মামলায় ভুল রায় দিয়েছেন।এখানেই থেমে থাকেননি রাজ্য রাজনীতির কৃষ্ণমাচারি শ্রীকান্ত! রাজনীতির বিতর্কে ঝোড়ো ব্যাট করা অরুণাভ এদিন আদলতের বিতর্কেও ঝড় তুলেছেন। বলেছেন, রাজ্য সরকার তাঁর চিকিৎসার খরচা দিয়েছিল বলেই অরুণ মিশ্র সিঙ্গুর মামলায় সরকারের পক্ষে রায় দিয়েছেন। তাঁর বক্তব্য, যদি তা না হয় তাহলে তিনি বলুন তাঁর পকেটের পয়সায় তাঁর চিকিৎসা হয়েছে।
বিচারব্যবস্থার বেনিয়ম মানুষের সামনে আসবে না কেন? প্রশ্ন তুলেছেন তিনি। ঠিক কি বলেছেন অরুণাভ ঘোষ? জানতে দেখুন সেই বিস্ফোরক সাক্ষাতকার।

দেখুন এক্সক্লুসিভ ভিডিয়ো।

ক্যামেরা : গৌতম দত্ত

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *