নীল বণিক
হজের ভর্তুকি তুলে দিল কেন্দ্রীয় সরকার। দেশের সর্বোচ্চ অাদালত ২০১২ সালে দেওয়া একটি পর্যবেক্ষণে জানিয়ে ছিল হজের ভর্তুকি অসাংবিধানিক। তাই ধীরে ধীরে এই ভর্তুকি প্রত্যাহার করে নিতে হবে। কিন্তু ওই পর্যন্তই! এতদিন কোনও সরকারই এই স্পর্শকাতর বিষয়ে হাত দেয়নি। মঙ্গলবার, হজের ভর্তুকি প্রত্যাহার করার কথা জানালেন, কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার অাব্বাস নকভি। তিনি জানান, সর্বোচ্চ অাদালতের রায়েই কেন্দ্র এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে হজের ভর্তুকির টাকা দিয়ে কেন্দ্র একটি তহবিল গড়বে। সেই টাকা সংখ্যালঘু ছাত্রদের শিক্ষা খাতে ব্যায় করবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার অাব্বাস নাকভি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
আরও পড়ুনঃ-
https://channelhindustan.com/2018/01/poonam-mahajan-copy/
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news