নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ:
বৃহস্পতিবার সন্ধ্যায় নৌকাডুবির ঘটনা ঘটল মুর্শিদাবাদের ডোমকল থানার উত্তর গরীবপুর গ্রামের ভৈরব নদীতে। এলাকার মানুষের দাবি প্রায় ১২ জন যাত্রী নিখোঁজ হয়েছে এই নৌকাডুবির ঘটনায়। যদিও প্রশাসনের পক্ষ থেকে তিন জনের নিখোঁজ থাকার কথা জানানো হচ্ছে। স্থানীয় বাসিন্দারা প্রায় ৪০ জনকে উদ্ধার করেছেন। তাদের দাবি, নিখোঁজ রয়েছেন আরও ১২জন। মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উদ্ধারকারী দল পৌঁছেছেন ঘটনাস্থলে। বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা নাগাদ ভৈরব নদীতে যাত্রী বোঝাই নৌকা পারাপারের সময় মাঝ নদীতে এই দুর্ঘটনাটি ঘটে। নৌকায় প্রায় ৭০ জন যাত্রী ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ব্যারাকপুর ও কৃষ্ণনগর থেকে বিশেষ উদ্ধারকারি দল এসে আজ সকালে নতুন করে তল্লাশী শুরু করে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news