নিজস্ব সংবাদদাতা
বুধবার সৃষ্টি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বৃহস্পতিবার এই নিম্নচাপ দীঘার উপর দিয়ে অতিক্রম করেছে। বর্তমানে নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশায় অবস্থান করছে। এর জেরে আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি এবং দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী বৃষ্টি হবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতরের। দীঘার পর্যটকদের এবং মৎসজীবীদের আগামী ১৮ ঘন্টা সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের ৪জেলা দার্জিলিং, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news