নিজস্ব সংবাদদাতা
উল্টোডাঙার ম্যানহোল থেকে উদ্ধার আড়াই বছরের জবা দাসের খুনের অভিযোগে তার মা মণি দাসকে গ্রেফতার করল পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ফুটপাথেরই এক নাবালকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু আড়াই বছরের শিশু সেই প্রেমের পথে কাঁটা হয়ে দাঁড়াচ্ছিল। ফলে পরিকল্পনা করেই সেই রাতে ঘুমন্ত জবাকে গলা টিপে খুন করে ওই নাবালক। এরপর দুজনে মিলে শিশুটিকে একটি ম্যানহোলে ফেলে দেয়। এই দুজনের বয়ানে বারবার মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তখনই ভেঙে পড়ে মণি দাস। পুলিশের কাছে নিজের দোষ স্বীকার করে সে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news