Breaking News
Home / TRENDING / মাঝেরহাটের নন্দ ঘোষ বেছে নিলেন মমতা, বণিক মহলের মাথায় হাত

মাঝেরহাটের নন্দ ঘোষ বেছে নিলেন মমতা, বণিক মহলের মাথায় হাত

সঞ্জয় সরকার :

দোষ কার ? কার দোষে ভেঙে পড়লো মাঝেরহাট ব্রিজ ? ব্রিজ ভেঙে পড়ার পিছনে গাফিলতি‌ই বা কার ? এইসব প্রশ্নের উত্তরে সাধারণ মানুষ একদিকেই অঙ্গুলি নির্দেশ করছে। সেটা হল পূর্ত দফতর। কিন্তু ব্রিজ ভেঙে পড়ার পর ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও রাজ‍্য সরকার ঠিক করে উঠতে পারলো না দোষী কে বা কারা। সেটা ঠাওরাতে অবশ‍্য মুখ‍্যসচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তার পাশাপাশি তিনি তদন্তের অভিমুখও ঠিক করে দিয়েছেন। আর এটা করতে গিয়েই রাজ‍্যের বিভিন্ন রাস্তা ও সেতুর খারাপ হালের জন‍্য এক অনন‍্য কারণ বাতলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ব্রিজ বিপর্যয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে নবান্নের সাংবাদিক সম্মেলনে মুখ‍্যমন্ত্রী জানিয়ে দিলেন, সেতুর খারাপ অবস্থার জন‍্য অনেকাংশে দায়ী ২০ চাকার বড় বড় ট্রলার। তাই পুলিশকে তাঁর পরিষ্কার নির্দেশ, এরাজ‍্যে ২০ চাকার বড় গাড়ি চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করতে হবে। একদম নিত‍্যপ্রয়োজনীয় জিনিষ ছাড়া আর অন‍্য কোনও বড় ট্রাক (২০ চাকার) কে এরাজ‍্যে চলাচলের অনুমতি দেওয়া যাবে না। এই বড় ট্রাক বা ট্রলার গুলোই নাকি যত নষ্টের গোড়া! মুখ‍্যমন্ত্রীর এই নির্দেশের কথা শুনে ইতিমধ‍্যেই প্রমাদ গুনতে শুরু করেছেন নবান্নের অর্থ দফতরের শীর্ষ কর্তারা। রাজ‍্যের রাস্তায় বড় ট্রলার না ঢুকলে ব‍্যবসা বানিজ‍্য তো সব লাটে উঠবে! মুখ্যমন্ত্রীর এমন নির্দেশের কথা শুনে বড় বাজার ট্রাক ওনার্স এসোসিয়েশনের এক সদস্যের মন্তব‍্য, ‘এর থেকে তো তিনি বলে দিতেই পারেন যে এরাজ‍্যে ব‍্যবসা বানিজ‍্য করা চলবে না।’ নাম প্রকাশে অনিচ্ছুক পোস্তা ব‍্যবসায়ী সমিতির এক কর্তা জানালেন, ‘উনি কি জানেন উনি কি বলছেন ? ওনাকে নিশ্চিত কেউ ভুল বোঝাচ্ছে।’ দক্ষিণ পূর্ব এশিয়ার অন‍্যতম বৃহৎ পাইকারি বাজার হলো বড় বাজার। এখান থেকেই উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ‍্যে এমনকি বাংলাদেশ, মায় মায়ানমারে‌ও পন‍্য যাওয়া আসা করে। দৈনিক প্রায় ৩৫০ থেকে ৫০০ ট্রাকের মাল বড়বাজার, পোস্তা এলাকায় ওঠানো নামানো করা হয়। এখানকার এই ব‍্যবসার সঙ্গে জড়িত কয়েক লাখ মানুষ। দৈনিক কয়েকশো কোটি টাকার বেচাকেনা হয় শুধু এই জায়গাতেই। মুখ‍্যমন্ত্রীর নির্দেশ (ট্রলার বন্ধ করা) মানতে গেলে শুধু এতগুলো মানুষ পথে বসবেন তাই নয়, রাজ‍্যের রাজস্ব ক্ষতিও হবে কয়েক কোটি টাকা। মুখ‍্যমন্ত্রী তো বলেই খালাস। এখন তাঁর এই নির্দেশিকা কিভাবে পালন করা হবে তাই নিয়ে চুলছেঁড়া অবস্থা প্রশাসনিক শীর্ষ আধিকারিকদের।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *