Breaking News
Home / TRENDING / বাস দুর্ঘটনায় আহত ১০

বাস দুর্ঘটনায় আহত ১০

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর:
পাঞ্জিপাড়া এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত ১০ জন বাসযাত্রী। একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সুত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে রায়গঞ্জ থেকে একটি বেসরকারী বাস শিলিগুড়ির দিকে যাচ্ছিল, সে সময় পাঞ্জিপাড়া এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা কিছু দোকানে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় বাসের প্রায় দশজন যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ৩১ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *