নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ারের বরফ কলের ভেতর বরফ তৈরির মেশিনের কম্প্রেসার ফেটে বিস্ফোরণ। কাজ চলাকালীন আচমকাই বিস্ফোরনে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শ্রমিকের।নাম তপন দেবনাথ(২৮)।গুরুতর আহত হন বরফ কারখানার মালিক কিশোর সাহা।তাঁকে আশঙ্কাজনক অবস্থায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা নাগাদ আলিপুরদুয়ার জংশনের মিশন রোডের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বিস্ফোরনের তীব্রতা এতটাই ছিল যে তপন দেবনাথের মাথার খুলির কিছুটা অংশ প্রায় ৫০ফুট দূরে ছিটকে পড়ে।এমনকি আশেপাশের বাড়িগুলোও কেঁপে ওঠে।ঘটনার পর পরই গোটা মিশন রোড জুড়ে চাঞ্চল্য ছড়ায়।জানা গিয়েছে,অনান্য দিনের মতই এদিন সকাল থেকে বরফ তৈরির কারখানায় কাজ শুরু হয়। শ্রমিক হিসেবে তপন দেবনাথ একাই কাজ করতেন সেখানে। স্থানীয়দের একটি অংশের এও অভিযোগ বরফ তৈরির মেশিনটি দীর্ঘদিন ধরেই অকেজো হয়েছিল। সঠিক পদ্ধতি মেনে সারাইয়ের কাজও করা হয়নি।নিজেরাই কোনওমতে সারাই করে কাজ চালাচ্ছিল মালিকপক্ষ।যার ফলেই এমন বিপত্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news