Breaking News
Home / TRENDING (page 727)

TRENDING

Get all news related to trending, trending news, photos trending, trending photos, viral photos, viral videos, viral pictures, trends on Facebook. trending on facebook, facebook trending news, videos on facebook, video news, trending news

অন্য পুজো: বন্যা দুর্গত ২৫০ পরিবারের পাশে দাঁড়াল ‘শঙ্খশুভ্র’

ওয়েব ডেস্কঃ মানুষের পাশে মানুষই দাঁড়ায়। তার হাতেগরম উদাহরণ ‘শঙ্খশুভ্র ওয়েলফেয়ার সোসাইটি’। পার্বণের দিনে আমরা যখন শহরের শপিংমল ঘেঁটে নিজের জামাটা, জুতোটা কিনতে ব্যস্ত। তখন এই স্বেচ্ছাসেবী সংস্থা এমন কিছু মানুষের পাশে দাঁড়াল যারা প্রকৃতই অসহায়। নদীর ভাঙন আর ভরা কোটালের বন্যায় যে গরিব মানুষগুলোর মাথার উপরে আজ ছাদটুকুও নেই। …

আরও পড়ুন »

১০৬ গ্রামের এক পুজা, অযোধ্যা পাহাড় চূড়ার অলীক দুর্গোৎসব  

নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ থিমের বাজারে পুজো মানে যখন বাজেটের প্রতিযোগিতা, তখন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের ১০৬টি গরিব গ্রামের মিলিত একমাত্র দুর্গাপুজোর আয়োজন যেন অলীক! অলীক কারণ জাঁকজমকের বিপরীতে ওদের পুজো। অলীক কারণ এই বাজারে ওদের মূলধন আন্তরিকতা! অলীক কারণ এক পাড়ায় আজকাল ১০৬টা পুজো হয়, সেখানে…! তাই দেশবিদেশ থেকে কত মানুষ …

আরও পড়ুন »

দুর্গাঃ অর্ধেক দেবী, অর্ধেক মানবী

পার্থসারথি পাণ্ডাঃ আবাহনের সময় দুর্গা মৃন্ময়ী থেকে চিন্ময়ী হন, বিসর্জনের সময় চিন্ময়ী থেকে আবার মৃন্ময়ী হয়ে ওঠেন। তাই জলে ভেসে যায় দেবীর মাটির শরীর , ধুয়ে যায় সমস্ত রঙ, খুলে যায় সব সাজ, মাটির শরীর ফের জল ছুঁয়ে মাটিতে মিশে যায়। আর এরই মধ্য দিয়ে দেবী বলে যান, এই পৃথিবীর …

আরও পড়ুন »

লেদার কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে, গুরুতর জখম ২ শ্রমিক

নিজস্ব সংবাদদাতাঃ বানতলাঃ বানতালা লেদার কমপ্লেক্সের একটি তিনতলা ট্যানারিতে বুধবার দুপুরে বিধ্বংসী আগুন লাগে। ঘটনায় ওই ট্যানারির ২ শ্রমিক গুরুতর জখম হয়েছেন। আহতদের নাম রিঙ্কু মণ্ডল ও সাগর দাস। আহতদের উদ্ধার করে স্থানীয়রাই প্রথমে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। এরপর রিঙ্কু মণ্ডলকে সেখান থেকে কলকাতা ন্যাশানাল মেডিকেল কলেজ হাসপাতালে …

আরও পড়ুন »

রাজ্যে ফ্লিপকার্ট, ১৮ হাজার কর্মসংস্থান

সঞ্জয় সরকার: শেষ পর্যন্ত রাজ্যে কর্মসংস্থানের একটি পরিসর তৈরি হল। নদীয়ার হরিণঘাটা শিল্প তালুকে লজিস্টিক হাব তৈরি করতে চলেছে আন্তর্জাতিক অনলাইন বানিজ্যিক সংস্থা ‘ফ্লিপকার্ট’। লজিস্টিক হাব তৈরি করার জন্য ইনস্টাকার্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড (যাদের মাদার কনসার্ন ফ্লিপকার্ট) নামে একটি সংস্থার সঙ্গে চুক্তি করছে রাজ্য সরকার। ইতিমধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে, হরিণঘাটার …

আরও পড়ুন »

বিজয়ায় সন্দেশের বদলে আলুর চপ! মিষ্টি (!) হুমকি ঘোষেদের

নিজস্ব সংবাদদাতাঃ পুজোর মুখে বাঙালি বেকায়দা চাপে। চাপ পুজো তথা বিজয়ার মিষ্টি নিয়ে। কপাল খারাপ থাকলে বচ্ছরকার পার্বণের দিনগুলোয় মিষ্টি এবার নাও মিলতে পারে। কিন্তু কেন? কারণ নানা কারণে বিরক্ত দুধ ব্যবসায়িরা। ধর্মঘটের হুমকি দিচ্ছে তারা। সত্যি যদি তারা তাই করে বসে তবে সিঁড়ি ভাঙা অংকের নিয়মে এলাকার মিষ্টান্ন ভাণ্ডারগুলোর …

আরও পড়ুন »

২৭ হল ৩১, রাজ্যের কর্মীদের ছুটি বিতরনে ‘কল্পতরু’ মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্কঃ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে সমস্যা থাকলেও ছুটির বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যে উদার তা ফের বুঝিয়ে দিলেন।  এক ক্যালেন্ডার ইয়ারে (শনি-রবি বাদ দিয়ে) ২৭ থেকে বেড়ে ছুটি হল ৩১ দিন। কিন্তু তড়িঘড়ি মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিলেন কেন? যেখানে ৩৫ থেকে ২৭ দিন ছুটি করা হয়েছিল পরিকল্পনা মাফিক। এর …

আরও পড়ুন »

উঠে গেল স্থগিতাদেশ, ২৮ কোটির অপব্যবহার যেন না হয়, বলল হাইকোর্ট

ওয়েব ডেস্কঃ কলকাতাঃ পুজোয় রাজ্যের ২৮ কোটি অনুদানে হস্তক্ষেপ করবে না আদালত। আজ সিদ্ধান্ত হয়ে গেল। এখন অনেকেই প্রশ্ন তুলছেন তাহলে অনুদানে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল কেন? কেন রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীকে অস্বস্তিতে ফেলে একের পর এক প্রশ্ন তুলেছিল হাইকোর্ট! জনগনের টাকা, কাদের দেওয়া হচ্ছে, কোন মাপকাঠিতে ইত্যাদি ইত্যাদ— এত কথা …

আরও পড়ুন »

মারণ ভাইরাসে আক্রান্ত গীরের ২১টি সিংহ

ওয়েব ডেস্ক গীর অভয়ারণ্যের ২৭টি সিংহের মধ্যে ২১টি সিংহ ক্যানাইন ডিস্টেম্পর ভাইরাসে আক্রান্ত। আইসিএমআরের একটি রিপোর্টে সম্প্রতি জানানো হয়েছে, এটি একটি মারণ রোগ এবং গত মাসে গীরে যে ২৩টি সিংহের মৃত্যু হয়েছিল তারা এই সিডিভি রোগেই আক্রান্ত ছিল। এই রোগেই আক্রান্ত হয়ে আফ্রিকার সেরেঙ্গেটি জঙ্গলের সিংহের জনসংখ্যার ৩০ শতাংশ শেষ …

আরও পড়ুন »

পুজোয় ভাসাতে তৈরি ‘তিতলি’

ওয়েব ডেস্ক ঘূর্ণিঝড় তিতলি বৃহস্পতিবার দুপুরে আছড়ে পড়তে পারে ওড়িশার উপকুলবর্তী এলাকায় । বুধবার থেকেই ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে ওড়িশার একাধিক জেলায়। এর জেরে বুধবার ওড়িশার বেশ কয়েকটি জেলায় স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ওড়িশা প্রশাসন। ঘূর্ণিঝড় তিতলির প্রভাব পড়বে এ রাজ্যেও। আবহাওয়া দফতরের তরফে জানানো …

আরও পড়ুন »

মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা রেলমন্ত্রীর

ওয়েব ডেস্ক নিউ ফারাক্কা এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃতদের পরিজনদের সবরকম সাহায্য করা হবে। জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেলমন্ত্রী পিযুশ গোয়েল মৃতদের পরিবারদের ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। গুরুতর আহতদের ১ লক্ষ টাকার ক্ষতিপূরণ এবং অল্প আহতদের ৫০ হাজার টাকার ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও দুর্ঘটনায় মৃতদের …

আরও পড়ুন »

জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ সন্দেহে দুর্গাপুরে শিল্পপতির বাড়িতে এনআইএ

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: সন্ত্রাসবাদী সংগঠনে অর্থ সাহায্যের অভিযোগে দুর্গাপুরে এক শিল্পপতির বাড়ি ও কারখানায় তল্লাশি চালাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। মঙ্গলবার সকালে সোনু আগরওয়াল নামে ওই শিল্পপতির দুর্গাপুর বিধাননগর বাড়িতে ও কাঁকসার বাঁশকোপা শিল্পতালুকে হানা দেয় গোয়েন্দা সংস্থা। দিনভর ওই শিল্পপতির আয় ব্যয়ের সমস্ত নথিপত্র তল্লাশি ও খতিয়ে দেখেন তারা। …

আরও পড়ুন »

আসানসোলে আগুনে ভশ্মীভূত জামতাড়া বাজার

নিজস্ব সংবাদদাতা আসানসোলের জামতাড়া বাজারে বুধবার ভোরে আচমকা আগুন লাগে ।আগুনে ভশ্মীভূত প্রায় দেড়শ’ দোকান । আগুন লাগার ৩ ঘন্টা পরে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে । দেরী করে দমকল আসায় ক্ষোভে ফেটে পড়েন ব্যবসায়ীরা।আগুনে কয়েক কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ।আসানসোলের এই জামতারা বাজার মূলত সবজি …

আরও পড়ুন »

রেল দুর্ঘটনার তদন্তের নির্দেশ রেলমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা রায়বরেলিতে নিউ ফারাক্কা এক্সপ্রেসের দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী পিযুশ গোয়েল। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে লাইনটি মাটি থেকে উপরে গিয়েছে। এদিকে মৃত ও আহতদের পরিজনের সাহায্য করতে নিউ দিল্লি স্টেশনে কন্ট্রোল রুম খোলা হয়েছে। হেল্প লাইন নম্বর- ০১১ ২৩৩৪ ১০৭৪, ০১১ ২৩৩৪ ২৯৫৪, মুগলসরাইয়ের হেল্প লাইন নম্বর- …

আরও পড়ুন »

নিউ ফারাক্কা এক্সপ্রেস লাইনচ্যূত, মৃত অন্তত ৭, আহত বহু

ওয়েব ডেস্ক উত্তর প্রদেশের হরচন্দপুরে দিল্লিগামী ফারাক্কা এক্সপ্রেস লাইনচ্যূত হওয়ায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত ২০। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সতীশ কুমার জানিয়েছেন ঘটনাস্থলে এনডিআরএফের দল পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। জানা গিয়েছে, দুর্ঘটনায় রেল লাইনের একটা অংশ উপরে গিয়েছে। জানা …

আরও পড়ুন »

আপনার অডিয়ো নাকি আপনিই ফাঁস করছেন? জেনে নিন মুকুলের উত্তর

নিজস্ব প্রতিনিধি : অডিয়ো ফাঁস কাণ্ডে আবার দিল্লি উচ্চ আদালতে মামলা করলেন মুকুল রায়। মঙ্গলবার রাজ্য পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করলেন তিনি। আপাতত পরপর দুটি ফোনালাপ ফাঁস হয়েছে। দুটিতেই কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে আলাপরত মুকুলের অডিয়ো ফাঁস হয়েছে। যে বা যারা এই অডিয়ো ফাঁস করেছে তারা অডিয়ো ক্লিপটিতে লিখিত আকারে দাবি …

আরও পড়ুন »