ওয়েব ডেস্কঃ
কলকাতাঃ পুজোয় রাজ্যের ২৮ কোটি অনুদানে হস্তক্ষেপ করবে না আদালত। আজ সিদ্ধান্ত হয়ে গেল। এখন অনেকেই প্রশ্ন তুলছেন তাহলে অনুদানে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল কেন? কেন রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীকে অস্বস্তিতে ফেলে একের পর এক প্রশ্ন তুলেছিল হাইকোর্ট! জনগনের টাকা, কাদের দেওয়া হচ্ছে, কোন মাপকাঠিতে ইত্যাদি ইত্যাদ— এত কথা তোলার তো প্রয়োজন ছিল না! অন্তত আজকের রায়ের পর তেমনটাই মনে হচ্ছে সাধারণ মানুষের।
বুধবার প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ জনস্বার্থ মামলাটির রায়ে জানিয়ে দিল, টাকা খরচের বিষয়ে আদালত হস্তক্ষেপ করবে না। তবে টাকা খরচের বিষয় সতর্ক থাকবে রাজ্য সরকার সঠিকভাবে টাকা খরচ হচ্ছে কিনা সে বিষয়ে নজরদারি করবে রাজ্য সরকার, এমনটাই নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। ক্লাব এবং পূজা কমিটিগুলিকে রাজ্যের দেওয়া অনুদান যাতে কোনরকম অপব্যবহার না হয় সেটাও নজর রাখার নির্দেশ দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত।
যাই হোক, আসল কথা হল ২০১৯-এর আগে শাসক দলের পক্ষে সম্মানজনক হল রায়টি। শহর জেলার ক্লাবগুলিকে ১০ হাজার টাকা করে দিতে আর বাঁধা থাকল না। পুজোর উদ্যোক্তা তথা ক্লাবের ছেলেরা নিশ্চই খুশি হলেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news