নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:
সন্ত্রাসবাদী সংগঠনে অর্থ সাহায্যের অভিযোগে দুর্গাপুরে এক শিল্পপতির বাড়ি ও কারখানায় তল্লাশি চালাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। মঙ্গলবার সকালে সোনু আগরওয়াল নামে ওই শিল্পপতির দুর্গাপুর বিধাননগর বাড়িতে ও কাঁকসার বাঁশকোপা শিল্পতালুকে হানা দেয় গোয়েন্দা সংস্থা। দিনভর ওই শিল্পপতির আয় ব্যয়ের সমস্ত নথিপত্র তল্লাশি ও খতিয়ে দেখেন তারা। প্রসঙ্গত, ওই শিল্পপতির একাধিক ইস্পাত কারখানা, কোলব্লক সহ নানা ব্যবসা রয়েছে। এনআইএ সুত্রে জানা গেছে, ওই শিল্পপতি আম্রপালি ও মগধে কোলিয়ারি এলাকায় তৃতীয় প্রস্তুতি ও পিপলস লিবারেশন ফ্রন্টে আর্থিক সাহায্য করেন। তাঁর মধ্যে ১০ হাজার সিঙ্গাপুর ডলার, ১৩০০ মার্কিন ডলার, ৮৬ হাজার টাকার পুরনো নোট ছিল বলে অভিযোগ। এদিন দিল্লীর ওই গোয়েন্দা সংস্থার ১৫টি দল জামশেদপুর, রাঁচি, দুর্গাপুরে ১৫ জায়গায় একযোগে তল্লাশী অভিযান চালায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news