ওয়েব ডেস্ক
ঘূর্ণিঝড় তিতলি বৃহস্পতিবার দুপুরে আছড়ে পড়তে পারে ওড়িশার উপকুলবর্তী এলাকায় । বুধবার থেকেই ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে ওড়িশার একাধিক জেলায়। এর জেরে বুধবার ওড়িশার বেশ কয়েকটি জেলায় স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ওড়িশা প্রশাসন। ঘূর্ণিঝড় তিতলির প্রভাব পড়বে এ রাজ্যেও। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামি ১৮ ঘন্টায় আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা ‘তিতলি’র। এর জেরে আগামি দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ওড়িশা উপকুলে ৩০০টি মোটর বোট তৈরি রাখা হয়েছে ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news