Breaking News
Home / TRENDING / রাজ্যে ফ্লিপকার্ট, ১৮ হাজার কর্মসংস্থান

রাজ্যে ফ্লিপকার্ট, ১৮ হাজার কর্মসংস্থান

সঞ্জয় সরকার:

শেষ পর্যন্ত রাজ্যে কর্মসংস্থানের একটি পরিসর তৈরি হল। নদীয়ার হরিণঘাটা শিল্প তালুকে লজিস্টিক হাব তৈরি করতে চলেছে আন্তর্জাতিক অনলাইন বানিজ্যিক সংস্থা ‘ফ্লিপকার্ট’। লজিস্টিক হাব তৈরি করার জন্য ইনস্টাকার্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড (যাদের মাদার কনসার্ন ফ্লিপকার্ট) নামে একটি সংস্থার সঙ্গে চুক্তি করছে রাজ্য সরকার।
ইতিমধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে, হরিণঘাটার ৩৫৮ একর জমির মধ্যে ১০০ একর জমি দেওয়া হবে ওই সংস্থাকে। প্রায় এক হাজার কোটি টাকা খরচ করে এই হাব তৈরি করবে ওই সংস্থা বলে জানা গিয়েছে। যেখানে প্রত্যক্ষ কর্মসংস্থান হবে ১৮, ৩১০ জন মানুষের।
উল্লেখ্য, যে কোনও ধরনের অনলাইন কেনাকাটায় ফ্লিপকার্ট এই মুহূর্তে দেশের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক সংস্থা। দিল্লির গুরুগাওতে রয়েছে ফ্লিপকার্টের অন্যতম লজিস্টিক হাব। যেখানে ডেলিভারি ও প্যাকেজিং বিভাগে কাজ করেন অসংখ্য স্থায়ী কর্মী। পাশাপাশি বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণের জন্য রয়েছে ফ্লিপকার্টের অফিস কর্মীরাও। অর্থাৎ হরিণঘাটায় হাবটি গড়ে উঠলে এইসব ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা যায়। ছ’মাসের মধ্যে কাজ শুরু হবে বলে মনে করছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।
একাধিক জায়গা দেখার পর হরিণঘাটাকে চিহ্নিত করেছে এই সংস্থা। বর্তমান বাজারমূল্য ধরে ৬৩.৪৯ লক্ষ টাকায় প্রতি একর জমি দিচ্ছে রাজ্য সরকার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *