ওয়েব ডেস্ক: প্রয়াত হলেন হিন্দুস্থানী উচ্চাঙ্গ সঙ্গীতের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা অন্নপূর্ণা দেবী। পিতা ছিলেন কিংবদন্তী শিল্পী তথা গুরু। অন্নপূর্ণা ছিলেন তাঁর যোগ্য তনয়া। তথাপি যেভাবে রবিশঙ্কর, আলি আখবরদের মানুষ চিনেছেন সেভাবে অন্নপূর্ণা দেবীকে চেনেনি দুনিয়ার সঙ্গীতপ্রেমিরা। তবে এই অন্তরালের জীবন ছিল স্বেচ্ছায়। হয়তো গভীরতর শিল্প জীবন কাটিয়ে গেলেন তিনি। চলেও গেলেন …
আরও পড়ুন »শহরের বুকে কংগ্রেসে ভাঙন, অধীর-ঘনিষ্ঠর বিজেপি যাত্রা
নিজস্ব সংবাদদাতা: ভাঙনের মুখে দক্ষিণ কলকাতার কংগ্রেস। কয়েকদিন আগে রুবী মুখোপাধ্যায়ের নেতৃত্বে বেশ কয়েকজন কংগ্রেস কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন। এবার আরও বড় আকারে বিজেপিতে যোগদানের প্রক্রিয়া চলছে দক্ষিণ কলকাতায়। দক্ষিণ কলকাতায় তৃণমূলের প্রশ্নাতীত দাপটের মধ্যেও দীর্ঘ দিন ধরে কংগ্রেসের সংগঠন ধরে রাখা এই নেতা এখন বিজেপিমুখো। কংগ্রেসের অধীর চৌধুরীর অনুগামী …
আরও পড়ুন »সারধার ৪২টি ট্রেড লাইসেন্স! সিবিআই-এর নজরে এবার কলকাতা পুরসভা
নীল বণিক: সারধা কাণ্ডে এবার সিবিআইয়ের নজরে কলকাতা পুরসভা। সূত্রের খবর, খুব শীঘ্রই কলকাতা পুরসভার ট্রেড লাইসেন্স বিভাগের কয়েকজন আধিকারীককে তলব করবে সিবিআই। তাদের জেরা করে প্রভাবশালীদের কাছে পৌঁছতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পূজো মিটলেই পুরসভার ট্রেড লাইসেন্স বিভাগের কর্তাদের হাতে চিঠি ধরাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি। প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা পুরসভা …
আরও পড়ুন »আজ মুক্তি সৃজিতের ‘এক যে ছিল রাজা’র, উত্তমের তুলনা টানবেই বাঙালি
কিশোর ঘোষঃ আজ মুক্তি পাচ্ছে ‘বিতর্ক’, ওরফে ‘এক যে ছিল রাজা’। কারণ ‘তোমার তুলনা তুমি’তে কোনওকালে বিশ্বাস করে না বাঙালি। অতএব সৃজিৎ মুখোপাধ্যায় পরিচালিত যিশু সেনগুপ্ত অভিনীত ‘এক যে ছিল রাজা’ নিয়ে কথা উঠবেই। বলা বাহুল্য, পুজো রিলিজে সব থেকে বেশি আলোচনা হবেই ভাওয়াল সন্ন্যাসীর জীবন নিয়ে দ্বিতীয় বার নির্মত …
আরও পড়ুন »টেস্টে অভিষেক এই ক্রিকেটারের। দেখুন কে তিনি।
প্রসেনজিৎ মাহাতো আশঙ্কাই সত্যি। ভারতীয় দলের হয়ে টেস্টে অভিষেক শার্দুল ঠাকুরের। কোচ রবি শাস্ত্রী তঁার হাতে টেস্ট ক্যাপ তুলে দেন। সেইসময় শার্দুলের মুখে হাসির ঝিলিক। পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে চলতি মরশুমে টেস্টে অভিষেক হল। শার্দুলের পারফরমেন্স নিয়ে সবাই প্রশংসা করেছিল। শার্দুল লম্বা রেসের ঘোড়া। তাতে কোনও সন্দেহ নেই। শার্দুল টেস্টে …
আরও পড়ুন »লাঞ্চের আগেই চালকের আসনে ভারত। কেন দেখুন
প্রসেনজিৎ মাহাতো : প্রথমে ব্যাটিং করছে ওয়েস্ট ইন্ডিজ। এবং টেস্টের প্রথমদিনের লাঞ্চের আগেই ম্যাচের স্টিয়ারিং নিজেদের হাতে নিল ভারত। লাঞ্চের আগেই তিন উইকেট খোয়াল ওঃইন্ডিজ। শার্দুলের টেস্টে অভিষেকটা সুখকর হল না। সামির জায়গায় দলে এসেছিলেন। কিন্তু, প্রথমদিনই চোট পেয়ে মাঠ ছাড়েন। তবে, ভারতের স্পিনাররা দুরন্ত। কায়রন পাওয়েল ও ব্রাথওয়েটকে ফেরান …
আরও পড়ুন »দক্ষিণেশ্বর: এবার আকাশপথে মায়ের দর্শন
ওয়েব ডেস্কঃ লাইট অ্যান্ড সাউন্ড উদ্বোধনের দিনেই সাধারণের জন্য খুলে দেওয়া হবে দক্ষিণেশ্বরের নব নির্মিত স্কাইওয়াক। আগামী ৫ নভেম্বর মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন। পরিকল্পিত স্কাইওয়াকটির শিলান্যাস হয়েছিল সাড়ে তিন বছর আগে। নির্মাণকাজ সময় মতো শুরু হওয়া সত্বেও নানা কারণে পিছিয়েছে স্কাইওয়াকটির উদ্বোধন। অবশেষে অপেক্ষার অবসান। নবান্ন সূত্রের খবর, আগামী মাসের পাঁচ তারিখে …
আরও পড়ুন »‘তিতলি’র প্রকোপে ঝাড়গ্রাম, খড়্গপুরে দেওয়াল চাপা পড়ে মৃত ১
নিজস্ব সংবাদদাতা: ‘তিতলি’র দাপটে লণ্ডভণ্ড খড়্গপুর। দেওয়াল ভেঙে মৃত ১। গুরতর আহত হয়ে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি ৩জন। তীব্র হাওয়া ও বৃষ্টি একসঙ্গে চলছে খড়্গপুর শহরে। ঝড়ের দাপটে উপড়ে গেছে বহু গাছ, বিদ্যুত-এর খুঁটি। নষ্ট একাধিক পুজোর প্যান্ডেলও। উড়ে গেছে বহু কাঁচা বাড়ির চাল। এদিকে ‘তিতলি’র প্রভাব পড়েছে ঝাড়গ্রাম জেলায়। …
আরও পড়ুন »গাঁ-গঞ্জের দুর্গাপুজোর সেকাল
পার্থসারথি পাণ্ডা : এখনকার মতো তখনও ভাদ্রের শেষে কাশের বনে কচি কচি কাশমঞ্জরীরা মাথা তুলে শরতের আকাশের আয়নায় নিজেদের মুখ দেখে সচেতন সুন্দরীর মতো হাওয়ার দোলায় হেসে উঠত। জানান দিত পুজো আসছে। তখন গাঁয়ে গাঁয়ে মাটির বাড়ি, খড়ের চাল। দুই কুঠুরির ঘর, সামনে একফালি জলবারান্দা, বারান্দা ছাড়িয়ে অনেকখানি উঠন। দুর্গাপুজোর …
আরও পড়ুন »মর্মান্তিক দুর্ঘটনাঃ পাহাড় থেকে নামার পথে তিস্তায় পড়ল গাড়ি, মৃত ১
নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়ি, ১২,অক্টোবরঃ মর্মান্তিক পথ দূর্ঘটনা। তিস্তা নদীতে উল্টে পরলো একটি চার চাকার গাড়ী। এই ঘটনায় মৃত ১, গুরুতর আহত আরোও ১জন। ঘটনার খবর পাওয়ার পর পুলিশ এসে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে গাড়িটিকে উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি এখনও। শুক্রবার সকালে সিকিম থেকে শিলিগুড়িতে …
আরও পড়ুন »সুপ্রিম কোর্টে রাজ্যের জয়, তবে ৬ সপ্তহের মধ্যে অনুদানের কারণ দর্শাতে হবে
ওয়েব ডেস্ক পুজোর অনুদান মামলায় সুপ্রিম কোর্টে রাজ্যের জয়। এদিন হাইকোর্টের রায়কে খারিজ করে শীর্ষ আদালত। তবে আগামি ৬ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে লিখিতভাবে জানাতে হবে কী কারনে অনুদান দেওয়া হবে। ৬ সপ্তাহ পর আবার এই মামলার শুনানি হবে। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে ক্লাবগুলিকে পুজোর অনুদান দেওয়ার আর কোনও …
আরও পড়ুন »এবার দক্ষিণেশ্বরের ইতিহাস লাইট অ্যান্ড সাউন্ডে
ওয়েব ডেস্ক: এবার দক্ষিণেশ্বর মন্দিরেও লাইট অ্যান্ড সাউন্ড। খাজুরাহোর মতো ভারতের বহু মন্দিরে রয়েছে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে সেই মন্দিরের ইতিহাস ও ঐতিয্য তুলে ধরার বন্দোবস্ত। এবার সেই একই জিনিস রামকৃষ্ণ, বিবেকান্দ, মা সারদা, রানী রাসমনির স্মৃতিধন্য দক্ষিণেশ্বর মন্দিরেও দেখা যাবে। এর জন্য ৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে। খরচ করবে …
আরও পড়ুন »দ্রুত কাজ সারুন, যে কোনও মুহূর্তে বন্ধ হতে পারে ইন্টারনেট পরিষেবা!
ওয়েব ডেস্কঃ যে কোনও মুহূর্ত গোটা পৃথিবী জুড়ে বন্ধ হয়ে যেতে পারে ইন্টারনেট পরিষেবা। এর অন্যতম কারণ রাশিয়ায় ইন্টারনেটের মূল সার্ভারটির রক্ষণাবেক্ষণের কাজ হওয়ার কথা রয়েছে। সেই কারণেই পৃথিবীর সমস্ত প্রান্তে বিঘ্ন ঘটতে পারে ইন্টারনেট-এ। সেক্ষেত্রে ওয়েব পেজ খুলতে অসুবিধা হবে। ইন্টারনেটের মাধ্যমে অর্থ লেনদেনের কাজেও বাঁধা পড়বে। মূল সার্ভারটির …
আরও পড়ুন »নিম্নচাপে পরিণত ‘তিতলি’, রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা
ওয়েব ডেস্ক আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই ওড়িশায় আছড়ে পড়ার পর পশ্চিম বঙ্গের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘তিতলি’। তবে তার শক্তি আগের থেকে অনেকটা কম। ঘূর্ণিঝড়ের শক্তি হারিয়ে আপাতত নিম্নচাপে পরিণত তিতলি। তবে এর জেরে রাজ্যে প্রবল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামি দুদিন কলকাতায় মেঘলা আকাশ এবং হাল্কা বৃষ্টির সম্ভাবনা …
আরও পড়ুন »আজই খুলছে মাঝেরহাট ব্রিজের বিকল্প রাস্তা
ওয়েব ডেস্ক পুজোর আগেই খুলে যাচ্ছে মাঝেরহাট ব্রিজের বিকল্প রাস্তা। ভাঙা ব্রিজের পাশেই আজই উদ্বোধন হবে এই রাস্তার। এদিন থেকে লেভেল ক্রসিংটিও চালু করা হবে। এই বিকল্প রাস্তা চালু হওয়ায় পুজোয় যানজট অনেকটা সামাল দেওয়া যাবে বলে মনে করছে ট্রাফিক বিভাগ। কিছুদিনের মধ্যেই এই রাস্তায় ওয়াকওয়েও শুরু হবে বলে জানা …
আরও পড়ুন »বাগড়ি বাজারে ফের আগুন, ঘটনাস্থলে দমকলের ১টি ইঞ্জিন
ওয়েব ডেস্ক ২১ দিন পরে আবার আগুন বাগরি মার্কেটে। শুক্রবার সকালে বাগরি মার্কেটের একাংশে ধোঁয়া দেখতে পাওয়া যায়। কর্তব্যরত পুলিশকর্মীরা সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে নতুন করে কী থেকে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। কেউ বাগরির বাড়ির ভেতরে ঢুকেছিল কিনা, …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news