ওয়েব ডেস্কঃ
রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে সমস্যা থাকলেও ছুটির বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যে উদার তা ফের বুঝিয়ে দিলেন। এক ক্যালেন্ডার ইয়ারে (শনি-রবি বাদ দিয়ে) ২৭ থেকে বেড়ে ছুটি হল ৩১ দিন। কিন্তু তড়িঘড়ি মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিলেন কেন? যেখানে ৩৫ থেকে ২৭ দিন ছুটি করা হয়েছিল পরিকল্পনা মাফিক।
এর একাধিক কারণ। প্রথমত ডিএ ক্ষোভ রয়েছে কর্মী মহলে। এরমধ্যে লোকসভা ভোটের বাদ্যি বেজে গেছে। এমত অবস্থায় রাজ্য সরকারি কর্মচারীদের মন পেতে ছুটি বিতরন ছাড়া উপায় ছিল না হয়তো। মুখ্যমন্ত্রী এও জানালেন, যে সব ছুটি রবিবার পড়েছে সেগুলির পরের দিন সোমবার সরকারি দফতর বন্ধ থাকবে৷
সব মিলিয়ে মন-মরা কর্মীদের পাশে দাঁড়াতে ‘কল্পতরু’ মুখ্যমন্ত্রী৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news