ওয়েব ডেস্ক: আজ সিবিআইয়ের অপসারিত অধিকর্তা আলোক ভার্মার আবেদনের শুনানি হবে সুপ্রিম কোর্টে। তাঁকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছেন ভার্মা। এই আবেদনে ভার্মা জানিয়েছেন, দেশের অন্যতম শ্রেষ্ঠ গোয়েন্দা সংস্থা বেশ কয়েকটি মামলায় সরকারের স্বার্থের পক্ষে আচরণ না করায় সরকারের তরফে এই কোপ ফেলা হয়েছে …
আরও পড়ুন »সোপারে সেনার গুলিতে জঙ্গি খতম, স্নাইপার অ্যাটাকে শহীদ ১ জওয়ান
ওয়েব ডেস্ক: জম্মু কাশ্মীরের ত্রালে জঙ্গিদের স্নাইপার অ্যাটাকে এক ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ লুরাগ্রামের ৪২ আরআর রাইফেল্সের গেটে প্রহরারত জওয়ানকে স্নাইপার রাইফেল দিয়ে হত্যা করে। এদিকে শুক্রবার সকাল থেকে সোপোরে সেনা জঙ্গি সংঘর্ষে এক জঙ্গির মৃত্যু হয়েছে। আহত ভারতীয় সেনার এক জওয়ান। বাকি জঙ্গিরা একটি বাড়িতে …
আরও পড়ুন »সংখ্যালঘুদের কাছে টানতে বাড়ি বাড়ি প্রচার করবে বিজেপি
নীল বণিক মুসলিম ভোট ব্যাঙ্ক নিজেদের অনুকূলে টানতে আরও বেশি করে সংখ্যালঘুদের কাছে যাওয়ার কথা জানালেন বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনান। বৃহস্পতিবার কলকাতার মাহেশ্বরী সদনে দলের সংখ্যালঘু সেলের এক অনুষ্ঠানে এই বার্তা দেন দলের সহপর্যবেক্ষক। তিনি রাজ্য বিজেপির সাংখ্যালঘু নেতাদের বলেন, লোকসভা ভোটের আগে আপনারা বাড়িবাড়ি যান। গুজরাট, মধ্যপ্রদেশের মতো …
আরও পড়ুন »‘রথযাত্রা’ নয়, সংখ্যালঘুদের টানতে ডিসেম্বরে রাজ্যজুড়ে যাত্রা বিজেপির
নীল বণিক বিজেপির প্রাক নির্বাচনী যাত্রায় হিন্দুত্বের তকমা এঁটে দিতে এক শ্রেণির সংবাদ মাধ্যম একে ‘রথযাত্রা’ বলে প্রচার করছে। এমনটাই জানালেন রাজ্যে বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, ৫ই ডিসেম্বর তারাপীঠ থেকে শুরু হওয়া রথযাত্রাকে রাজ্য বিজেপি নেতারা যাত্রা বলেই প্রচার করছেন। কালীপুজোর পরেই রাজ্য বিজেপি যাত্রার সাফল্যের জন্য রাজ্যজুড়ে …
আরও পড়ুন »মাথায় উঠেছিল চাষ, অবশেষে মন্ত্রী জানালেন, জল পাবে জমি
নিজস্ব সংবাদদাতা: বর্ধমান, ২৫ অক্টোবর : কয়েকমাস ধরে অনাবৃষ্টির কারণে পূর্ব বর্ধমান জেলা জুড়ে চাষিরা পড়েছেন সমস্যায়। জলের অভাবে জমিতে ফাটল ধরতে শুরু করেছে। এদিকে ধান পাকার সময় হয়ে গেছে। জলের অভাবে ধানে পোকার উপদ্রব বাড়ছে। সমস্যা মেটাতে এদিন বর্ধমানে বৈঠকে বসেন রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। ছিলেন অপর মন্ত্রী স্বপন …
আরও পড়ুন »দুর্গাপুরে গণ ডায়েরিয়া, অসুস্থ অসংখ্য
নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুর, ২৫ অক্টোবর: পুজোর রেশ কাটতেই ডায়রিয়ার প্রকোপ শিল্পশহরে। আক্রান্ত প্রায় ৩০ জন। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত দুর্গাপুর ৩৩ নং ওয়ার্ডের তামলা আদিবাসী পাড়ার বাসিন্দারা। সূত্রের খবর, গত মঙ্গলবার থেকে ওই ওয়ার্ডের অসংখ্য মানুষের মধ্যে ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়। অসুস্থদের দুর্গাপুর মহকুমা হাসপাতাল, ইস্পাত হাসপাতাল ও একাধিক বেসরকারি …
আরও পড়ুন »সিবিআই-এ অদলবদলে তৃণমূলের বিপদ আরও বাড়ল: দিলীপ ঘোষ
নীল বণিক: সিবিআই-এর আধিকারিক বদলে তৃণমূলের বিপদ আরও বাড়ল বলে মনে করছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার কলকাতার মাহেশ্বরী ভবনে তিনি বলেন, সিবিআই-এ আধিকারিক বদলে তৃণমূল কংগ্রেসের উচ্ছসিত হবার কারন নেই। সিবিআই-এর অন্তর্কলহ সরকার কড়া হাতে মোকাবিলা করছে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি। তিনি আরও বলেন, সিবিআই-এর ডিরেক্টার বদলের …
আরও পড়ুন »১৯ জানুয়ারি ব্রিগেডে তৃণমূলের মহাসমাবেশ, বিজেপি বিরোধীদের আমন্ত্রণ
নিজস্ব সংবাদদাতাঃ লক্ষ্য ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আঞ্চলিক দলগুলিকে এককাট্টা করে বিজেপির বিরুদ্ধে লড়াই সংগঠিত করা। আর এর জন্য ফেডারেল ফ্রন্ট গঠনের ডাক দিয়ে এই ফ্রন্টকে সংঘবদ্ধ করতে সমস্ত আঞ্চলিক দলের নেতানেতৃদের এক জায়গায় আনতে প্রচেষ্টা চালিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো এর জন্য একাধিকবার দিল্লি সফরও করেছেন। রাজধানীতে বিভিন্ন আঞ্চলিক …
আরও পড়ুন »পৌরসভা বিষয়ক কমিটির সভাপতির পদ থেকে বাদ মেয়র
নিজস্ব সংবাদদাতা: শোভনের সময় ভালো যাচ্ছে না অনেক দিন। আজ ফের এক গুরুত্বপূর্ণ পদ খোয়ালেন তিনি। আগেই খুইয়েছিলেন পরিবেশ দপ্তরের মন্ত্রীত্বের পদ। ৮ সেপ্টেম্বর তৃণমূল কোর কমিটির বৈঠকের পর দক্ষিণ ২৪ পরগণার জেলা সভাপতির পদ হারিয়েছিলেন তিনি। আজ ২৫ অক্টোবর খোয়া গেল পৌরসভা বিষয়ক কমিটি সভাপতির পদ। তৃণমূল সূত্রে খবর, …
আরও পড়ুন »কালীপুজোর পর বুদ্ধিজীবীদের নিয়ে বিজেপির কনভেনশন
নীল বণিক ২০১৯ এর নির্বাচনের আগে রাজ্যের বুদ্ধিজীবীদের কাছে পৌঁছতে চাইছে বিজেপি। তাই এবার জেলায় জেলায় বুদ্ধীজিবীদের নিয়ে কনভেনশান করবে রাজ্য দল। কালীপূজোর পরেই রাজ্য বিজেপি নেতারা এই কনভেনশান শুরু করতে চলেছে বলে দলীয় সূত্রের খবর। রাজ্য বিজেপি নেতৃত্ব মনে করছেন শাসক দলের বেশকিছু সিদ্ধান্তে জেলার বুদ্ধিজীবীরা অসন্তুষ্ট। সেই বুদ্ধীজিবীদের …
আরও পড়ুন »পুলওয়ামায় সেনা-জঙ্গি সংঘর্ষ অব্যাহত
ওয়েব ডেস্ক: আজও সেনার সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ চলছে উপত্যকায় । বুধবার নওগামের পর বৃহস্পতিবার পুলওয়ামায় জঙ্গিদের ঘিরে ফেলে চলছে সেনার অপারেশন । সেনার সঙ্গে সিআরপিএফ এবং এসওজিও এই অপারেশনে যোগ দিয়েছে। এখনও সংঘর্ষ চলছে। জায়গাটি বসতি এলাকা হওয়ায় আশপাশের বাড়ি খালি করানো হয়েছে । বন্ধ করে দেওয়া হয়েছে গলিতে ঢোকার …
আরও পড়ুন »কুয়াশায় দীঘাগামী বাস উল্টে মৃত ১, আহত ১১
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর : বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুরের মারিশদাতে দিঘাগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রান্সফর্মারে ধাক্কা মেরে উল্টে যায়। দুর্ঘটনায় মৃত ১, আহত ১১। দিঘা ইটাবেড়িয়া রুটের যাত্রী বোঝাই বেসরকারি বাসটি দিঘার দিকে যাচ্ছিল। মারিশদা থানা এলাকার করণ মোড়ের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইলেকট্রিকের ট্রান্সফরমারে ধাক্কা মারে ও উল্টে …
আরও পড়ুন »প্রাক্তন সিবিআই কর্তার বাড়ির বাইরে থেকে আটক ৪ সন্দেহভাজন
ওয়েব ডেস্ক: সিবিআইয়ের অপসারিত কর্তা আলোক ভার্মার বাড়ির সামনে থেকে ৪ সন্দেহভাজনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। জানা গিয়েছে, আজ সকালে ভার্মার বাড়ির বাইরে উঁকিঝুকি মারতে দেখা যায় ৪ ব্যক্তিকে। এরপর প্রাক্তন সিবিআই কর্তার নিরাপত্তারক্ষীরা পুলিশে খবর দেয়। ওই ৪ সন্দেহভাজনদের কাছ থেকে আইবির কার্ড পাওয়া গিয়েছে। অপসারণের পর আইবির মাধ্যমে …
আরও পড়ুন »২ জঙ্গির মৃত্যুর পর আজও অশান্ত উপত্যকা, বন্ধ স্কুল কলেজ
ওয়েব ডেস্ক: বুধবার জম্মু কাশ্মীরের কুলগামে সেনার গুলিতে এক পিএইচডি স্কলারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ফের অশান্ত হয়ে ওঠে উপত্যকা। জায়গায় জায়গায় সেনা ও পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে বিক্ষোভকারীরা। এই ঘটনার জেরে আজ উপত্যকায় সমস্ত সঅকউল কলেজ বন্ধ রাখা হয়েছে । বন্ধ করা হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবাও। নিরাপত্তা বজায় …
আরও পড়ুন »ওবামা, ক্লিন্টনদের ঠিকানায় পার্সেল বোমা, তদন্তে সিক্রেট সার্ভিসেস
ওয়েব ডেস্ক: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং মার্কিন সেক্রেটরি অফ স্টেটস হিলারি ক্লিন্টনের ঠিকানায় পার্সেল বোমা পাঠাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা একই রকম পার্সেল বোমা সংবাদ সংস্থা সিএনএনের নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন অফিসে পাঠায় বলেও জানা গিয়েছে। ওবামা এবং ক্লিন্টনদের ঠিকানায় পাঠানো পার্সেল প্রাক্তন প্রেসিডেন্টদের কাছে পৌঁছনোর আগেই তা আটকে …
আরও পড়ুন »সাঁতরাগাছি: দুর্ঘটনা এড়াতে দুই নয়া ফুট ব্রিজের প্রস্তাব
নীল বণিক: মঙ্গলবারের দুর্ঘটনা থেকে শিক্ষা নিল রেল। সাঁতরাগাছি স্টেশানে পরবর্তীকালে দুর্ঘটনা এড়াতে আরও দুটি ফুট ব্রিজ করার সিদ্ধান্ত নিল রেল দপ্তর। বুধবার সাঁতরাগাছির মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে ময়না তদন্তে বসেন রেলের অাধিকারিকরা। ফেয়ারলি প্লেসের সেই বৈঠকে প্রথমেই ওঠে, কিভাবে মঙ্গলবারের রাতের ঘটনা এড়ানো যায় ভবিষ্যতে। সেখানেই রেলের সেফটি কমিশনার আরও …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news