নীল বণিক
বিজেপির প্রাক নির্বাচনী যাত্রায় হিন্দুত্বের তকমা এঁটে দিতে এক শ্রেণির সংবাদ মাধ্যম একে ‘রথযাত্রা’ বলে প্রচার করছে। এমনটাই জানালেন রাজ্যে বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, ৫ই ডিসেম্বর তারাপীঠ থেকে শুরু হওয়া রথযাত্রাকে রাজ্য বিজেপি নেতারা যাত্রা বলেই প্রচার করছেন। কালীপুজোর পরেই রাজ্য বিজেপি যাত্রার সাফল্যের জন্য রাজ্যজুড়ে প্রচার করবেন। প্রতিটি মন্ডলে, মন্ডলে যাত্রার স্বপক্ষে রাজ্য বিজেপি প্রচার করবে বলে জানান বিজয়বর্গীয়। এমনকি রাজ্য বিজেপির এই যাত্রা কর্মসূচির সম্পর্কেও সাধারন রাজ্যবাসীকে জানানো হবে বলে জানান কৈলাস বিজয়বর্গীয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news