Breaking News
Home / TRENDING / সিবিআই-এ অদলবদলে তৃণমূলের বিপদ আরও বাড়ল: দিলীপ ঘোষ

সিবিআই-এ অদলবদলে তৃণমূলের বিপদ আরও বাড়ল: দিলীপ ঘোষ

নীল বণিক:

সিবিআই-এর আধিকারিক বদলে তৃণমূলের বিপদ আরও বাড়ল বলে মনে করছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার কলকাতার মাহেশ্বরী ভবনে তিনি বলেন, সিবিআই-এ আধিকারিক বদলে তৃণমূল কংগ্রেসের উচ্ছসিত হবার কারন নেই। সিবিআই-এর অন্তর্কলহ সরকার কড়া হাতে মোকাবিলা করছে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি।

তিনি আরও বলেন, সিবিআই-এর ডিরেক্টার বদলের ফলে সারধা, নারদার তদন্ত আরও গতি পাবে। মোদী সরকার সবসময় সিবিআইকে দুর্নীতি মুক্ত রাখতে বদ্ধপরিকর। তাই দুই আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতেই দুজনকেই সরিয়ে দেওয়া হয়েছে। মোদী সরকারের এই সাহসি পদক্ষেপে সিবিআই-এর গ্রহনযোগত্যা আরও বাড়বে বলে মনে করছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *